স্টেট ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্কে চাকরির সুযোগ! আবেদন করুন ৩১ মার্চের মধ্যেই

বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চান তাঁদের জন্যে অবশ্যই এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ। দেশের একাধিক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে কর্মী নিয়োগের সিদ্ধান্ত। ইতিমধ্যে ওই সমস্ত ব্যাঙ্ক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। শুধু

কাজের বাজারে বড় খবর! বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চান তাঁদের জন্যে অবশ্যই এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ। দেশের একাধিক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে কর্মী নিয়োগের সিদ্ধান্ত। ইতিমধ্যে ওই সমস্ত ব্যাঙ্ক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। শুধু তাই নয়, আবেদন প্রক্রিয়াও এই সমস্ত ব্যাঙ্কগুলিতে শুরু হয়ে গিয়েছে।

এই সমস্ত ব্যাঙ্কে আবেদন করতে হলে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। তবে এই সমস্ত ব্যাঙ্কে আবেদনের ক্ষেত্রে এই মাসেই শেষ তারিখ।

SBI SCO Recruitment 2022 : সেস্ট ব্যাঙ্কে নিয়োগ-

SBI SCO Recruitment 2022 : সেস্ট ব্যাঙ্কে নিয়োগ-

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানেই Specialist Cadre Officer (SCO)- এই পদের জন্যে এই নিয়োগ হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া গত ৪ মার্চ থেকে শুরু হয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর সেজন্যে এই লিঙ্কে- sbi.co.ইন - ক্লিক করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

 SIDBI Bank Jobs 2022 : ১০০ শূন্যপদে নিয়োগ

SIDBI Bank Jobs 2022 : ১০০ শূন্যপদে নিয়োগ

ভারতীয় লঘু উদ্যোগ বিকাশ ব্যাঙ্ক SIDBI-একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। Assistant manager- পদের জন্যে এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়ে গিয়েছে। চলতি মাসের চার তারিখ থেকেই এই পদের জন্যে নিয়োগ শুরু হয়ে গিয়েছে। তবে মাথায় রাখতে ব্যাঙ্কের এই শূন্যপদের জন্যে আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর সেখানেই আবেদন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া পরিস্কার ভাবে বলে দেওয়া হয়েছে।

ব্যাঙ্ক অফ বরোদাতে ব্যাপক নিয়োগ-

ব্যাঙ্ক অফ বরোদাতে ব্যাপক নিয়োগ-

দেশের অন্যতম বৃহত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা। Fraud Risk Management, MSME এবং Corporate Credit Department-এ ম্যানেজার এবং অফিসার পদের জন্যে এই নিয়োগ হবে। মোট ১০৫টিরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। এই পদের জন্যে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া জারি রয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। bankofbaroda.ইন - এই লিঙ্কে ক্লিক করে এই শূন্যপদের জন্যে নিয়োগ হবে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ। এই পদের জন্যে আবেদন করার আগে অবশ্যই ব্যাঙ্ক সরকারি ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তিটি দেখেই আবেদন করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+