Sarkari Naukri 2022 : ক্লাস ১০-১২ পড়ুয়াদের জন্যে ভালো খবর! Post office-এ ব্যাপক নিয়োগ
ভারতীয় পোস্ট অফিসে ব্যাপক নিয়োগ। মাল্টি টাস্কিং স্টাফ, পোস্টম্যান, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় পোস্ট অফিস। পোস্ট অফিস গুজরাত পোস্টাল সার্কেলে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রস
Sarkari Naukri 2022 : ভারতীয় পোস্ট অফিসে ব্যাপক নিয়োগ। মাল্টি টাস্কিং স্টাফ, পোস্টম্যান, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় পোস্ট অফিস। পোস্ট অফিস গুজরাত পোস্টাল সার্কেলে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়ে গিয়েছে।
আর এই পদে আবেদন আগামী ২২ নভেম্বর পর্যন্ত করা যাবে বলে জানা যাচ্ছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। শুধু তাই নয়, যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদে আবেদন করতে বলা হয়েছে। হাতে সময় কম। মোটা অঙ্কের বেতন মিলবে। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।

বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে
ইতিমধ্যে ভারতীয় পোস্ট বিভাগের তরফে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এই নিয়োগ স্পোর্টস কোটাতে হবে বলে জানা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। আর এজন্যে ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে - dopsportsrecruitment.ইন- ক্লিক করতে বলা হয়েছে। জানা গিয়েছে শর্ট লিস্ট করে একটি ফাইনাল তালিকা আগামী ৬ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
গুজরাট সার্কেলের তরফে এই নিয়োগ করা হলেও আগামীদিন মহগারাষ্ট্র, অসম পোস্টাল সার্কেলেও নিয়োগ করা হবে বলে জানা জাছে।

শূন্যপদে নিয়োগ সংক্রান্ত তথ্য-
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিন্টেন্ট হিসাবে মোট ৭১ জনকে নিয়োগ করা হবে বলা জানা যাচ্ছে। পোস্টম্যান হিসাবে ৫৬ জনকে নিউওগ করা হবে বলে জানা যাচ্ছে। এমটিএস হিসাবে ৬ জনকে নিয়োগ করবে ভারতীয় পোস্ট অফিস। এই পদের জন্যে বেছে নেওয়া যোগ্য প্রার্থীদের মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে শুরু হবে এই বেতন। তবে সর্বোচ্চ ৮১ হাজার টাকা পর্যন্ত বেতন মিলতে পারে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-
একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিন্টেন্ট হিসাবে যারা আবেদন করবেন তাঁদের নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। কম্পিউটারে কাজ করতে জানতে হবে। এছাড়াও পোস্ট ম্যান কিংবা মেল গার্ড হিসাবে নিয়োগের ক্ষেত্রে ক্লাস ১২ পাশ করতে হবে। তবে এই পদের জণ্যে আবেদন দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজঙ্গতিটি পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে- https://dopsportsrecruitment.in/UploadNotifications/Gujarat/06.pdf- ক্লিক করতে বলা হিয়েছে।












Click it and Unblock the Notifications