কয়েক হাজার নিয়োগের বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের, যোগ্যতা মাধ্যমিক
কয়েক হাজার নিয়োগের বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের, যোগ্যতা মাধ্যমিক
কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে কয়েক হাজার নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি। এর মধ্যে রয়েছে মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (সিবিআইসি এবং সিবিএন) পদে নিয়োগ। অনলাইন পরীক্ষার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

শূন্যপদের সংখ্যা
মাল্টি টাস্কিং স্টাফ পদে শূন্যপদের সংখ্যা এখনও না জানানো হলেও, হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) পদে শূন্য পদের সংখ্যা ৩৬০৩। মাল্টি টাস্কিং স্টাফ পদের সংখ্যাটা পরে ওয়েবসাইটেই দেওয়া হবে বলে জানানো হয়েছে মিনিস্ট্রি অফ পার্সোনেলের তরফে।

বয়সসীমা
মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (সিবিআইসি এবং সিবিএন) পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ বছর। জন্ম তারিখ হতে হবে ১৯৯৭-এর ২ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে।
তবে হাবিলদার (সিবিআইসি, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ)-এর জন্য বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে ১৯৯৫-এর ২ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে।
দুটি ক্ষেত্রেই ২০২২-এর ১ জানুয়ারির নিরিখে বয়স ধরা হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

যোগ্যতা
মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (সিবিআইসি এবং সিবিএন) পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ। তবে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২০২২-এর ৩০ এপ্রিলের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পেপার ওয়ানে থাকবে অবজেকটিভ টাইপের প্রশ্ন। মাল্টিপিল চয়েসের সেইসব প্রশ্নে থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউনেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে ৯০ মিনিট। অন্যদিকে পেপার টুতে থাকবে বর্ণনামূলক প্রশ্ন। শর্ট এসে এবং লেটার রাইটিং থাকবে সেখানে। সেখানে ইংরেজি ছাড়াও সংবিধানের অষ্টম তপশিলের থাকা ভাষায় প্রশ্ন থাকবে।

আবেদনের ফি
সাধারণ প্রার্থীদের ক্ষেচ্রে আবেদনের ফি ১০০ টাকা। তবে তফশিলি প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ২০২২-এর ৪ মে পর্যন্ত। তবে চালান জেনারেট করা যাবে ৩ মে, রাত ১১ টা পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ ও পরীক্ষা
https://ssc.nic.in/-এ দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা জুলাই মাসে। তবে এব্যাপারে পরে ওয়েবসাইটে জানানো হবে।
আবেদন করার আগে আবেদনকারীকে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22032022.pdf












Click it and Unblock the Notifications