Indian Railway Recruitment 2023: এক হাজারেরও বেশি শূন্যপদে রেলে নিয়োগ, ১০ পাশেই করা যাবে আবেদন
RRC North Eastern Railway Recruitment 2023: ছোট থেকেই সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই! আর সেই মতো নিজেদের তৈরিও করেন। আর তা যদি রেলে চাকরি হয় তাহলে তো বলার জায়গা থাকে না!
রেলে একাধিক শূন্যপদে ( Railway Recruitment 2023) নিয়োগের প্রক্রিয়া শুরু। শিক্ষানবিশ পদের পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্থ-ইস্টার্ন রেলওয়ে (North Eastern Railway), গোরক্ষপুর বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে।

Railway Recruitment 2023: নিয়োগ সংক্রান্ত তথ্য
ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কগুলিতে- ner.indianrailways.gov.in কিংবা rrcgorakhpur.net আবেদন করে রেলের এই চাকরির জন্যে আবেদন করতে বলা হয়েছে। নর্থ ইস্টার্ন রেলওয়ে (North Eastern Railway Recruitment 2023) আলাদা আলাদা ইউনিটের জন্যে এই শিক্ষানবিশদের নিয়োগ করবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
Railway Recruitment 2023: শূন্যপদের তথ্য
বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৩ তা জুলাই থেকে নর্থ ইস্টার্ন রেলওয়ে, গোরক্ষপুরে শিক্ষানবিশ পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১১০৪ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। রেলের এই শূন্যপদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ২ রা অগাস্ট। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদন একমাত্র অনলাইন মোডেই করা যাবে।
Railway Recruitment 2023: ক্লাস ১০ পাশ করেই করা যাবে আবেদন
এই শূন্যপদে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেন্ডে নুন্যতম ৫০ শতাংশ নম্বরের সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে। নুন্যতম ১৫ বছর থেকেই এই রেলের এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত করা যাবে আবেদন। কিছু ক্ষেত্রে যদিও বয়সে ছাড়ের কথা বলা হয়েছে।
Railway Recruitment 2023: কীভাবে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে
মেধার ভিত্তিতে এই শূন্যপদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেবে ভারতীয় রেল। সমস্ত প্রমান্য নথি জমা দিতে হবে। আর তা ভ্যারিফিকেশন করা হবে। আর এরপরেই যোগ্য প্রার্থীকে তলব করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর এজন্যে এই লিঙ্কে- https://rrcgorakhpur.net/index.php ক্লিক করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications