Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দফতর, অনলাইনেই করা যাবে আবেদন

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দফতর, অনলাইনেই করা যাবে আবেদন

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে পরিস্থিতি। আর তা ফিরতেই নতুন করে তৈরি হচ্ছে কর্মসংস্থানের বাজার। সরকারি এবং বেসরকারি সংস্থাতে নিয়োগ শুরু হতে চলেছে। তবে যারা সরকারি চাকরির জন্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাঁদের জন্যে সুখবর। ব্যাপক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদিও দুটি আলাদা ভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে।

চাকরির বাজারে বড় খবর

চাকরির বাজারে বড় খবর

চাকরির বাজারে বড় খবর। দীর্ঘদিন করোনা পরিস্থিতি চলছিল বাংলা সহ গোটা দেশেই। এই অবস্থায় স্বাস্থ্য ক্ষেত্রে বড় নিয়োগ হতে চলেছে। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। মহিলা এবং পুরুষ উভয় পদের জন্যে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জিএনএম নার্স নিয়োগ করা হবে। নারী-পুরুষের জন্য জিএনএম নার্সের আলাদা আলাদা শূন্য পদ। জিএনএম মহিলা নার্স- এই পদে মোট শূন্য পদের সংখ্যা ৩৫৭৭টি। এছাড়াও সংরক্ষিত ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

তবে এই পদের জন্যে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ঠিক করে দেওয়া হয়েছে। যা কিনা বিস্তারিত ভাবে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের দেওয়া বিজ্ঞপ্তি। অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনও কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স পাস করতে হবে। ইন্ডিয়ান নার্স কাউন্সিলের অনুমোদন প্রাপ্ত যে কোনও কলেজ থেকে পাশ করলেই হবে আবেদনকারীদের। পাশাপাশি পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে যাদের নাম রয়েছে তাঁরাই এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে আবেদনের আগে অবশ্যই জারি করা বিজংপ্তটি দেখে নেওয়া প্রয়োজন।

বয়সসীমা

বয়সসীমা

একাধিক নিয়োগ হবে। ফলে এই ক্ষেত্রে আবেদনের বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে নুন্যতম আবেদনের বয়স হতে হবে ২০ বছর। সর্বোচ্চ ৩৯ বছর রজন্ত এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। সরকারি নিয়ম অনুযায়ী বয়সে এই ছাড় দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া

মোট ৬ হাজার ১১৪টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। জানা গিয়েছে, West Bengal Health Recruitment Board-এর সরকারি ওয়েবসাইট http://www.wbhrb.in/ এ গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ১৮ নভেম্বর। লিখিত পরীক্ষার মাধ্যমে এই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভাল করে নোটিফিকেশনটি দেখে নিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+