Govt Jobs News : বন বিভাগে চাকরির সুযোগ, ক্লাস ১০ পাশেও করা যাবে আবেদন
Govt Jobs News : সরকারি যারা চাকরি খুঁজছেন তাদের জন্যে দারুন (Govt Jobs) খবর। প্রতিবেশী ছত্তিসগড়ে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দারুন সুযোগ। ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ দফতর (forest and climate change department)-এ একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে।
তবে মূলত ড্রাইভার ( driver vacancy) পদের জন্যেই এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিভাগের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ( forest and climate change department driver vacancy) দেওয়া হয়েছে।

মোট ১৪৪ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আগামী ১১ জুন এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ। ফলে হাতে আর কয়েকটা দিনই বাকি। ফর্ম ফিলাপ করে আজই জমা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে জনসংযোগ বিভাগ, নভা রায়পুরের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যেখানে ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ দফতরের অধীনে নিয়োগের কথা বলা হয়েছে। ভারী যানবাহনের চালক/ট্রাক চালক/ট্রাক্টর চালক হিসাবে ৭৭ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি বিভিন্ন অফিস এবং বন বিভাগে হালকা গাড়ি চালানোর জন্যে ৬৭ টি শূন্যপদ রয়েছে। সরাসরি নিয়োগের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিটি পড়তে-
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে- cgforest.com- ক্লিক করতে পারেন। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে-CG Forest Driver Recruitment 2023 - ক্লিক করতে বলা
শিক্ষাগত যোগ্যতা দেখতে-
যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে।
ভারী এবং হালকা বাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে
ভারী কিংবা হালকা গাড়ি চালানোর নুন্যতম দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী ব্যক্তির

বয়সের সময়সীমা-
নুন্যনম ১৮ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যেন আবেদন করা যাবে। ছত্তিসগড়ের এসসি/এসটি ক্ষেত্রে বয়সে এওকাধিক ছাড়ের কথা বলা হয়েছে। মহিলারাও এই পদের জন্যে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সে বেশ কিছু ছাড় দেওয়া হবে।












Click it and Unblock the Notifications