Railway Teacher Recruitment: walk in interview-এর মাধ্যমে শিক্ষক পদে চাকরি, রইল বিস্তারিত

শিক্ষক পদের জন্যে ভালো খবর! পশ্চিমী রেলওয়ে'র মুম্বই ডিভিশনের বনসাড়ের রেলওয়ে সেকেন্ডারি স্কুলে ব্যাপক নিয়োগ। শিক্ষক পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অঙ্ক, সায়েন্স, সংস্কৃত সহ একাধি

Railway Teacher Recruitment 2022: শিক্ষক পদের জন্যে ভালো খবর! পশ্চিমী রেলওয়ে'র মুম্বই ডিভিশনের বনসাড়ের রেলওয়ে সেকেন্ডারি স্কুলে ব্যাপক নিয়োগ। শিক্ষক পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অঙ্ক, সায়েন্স, সংস্কৃত সহ একাধিক বিষয়ের জন্যে এই শিক্ষক নিয়োগ করা হবে।

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই রেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

রেলের স্কুলের জন্যে এই নিয়োগ করা হবে। আর এজন্যে আগামী ১২ এপ্রিল ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। আর সেই ইন্টারভিউতে যোগ দিতে বলা হয়েছে। আর এজন্যে নির্ধারিত সমস্ত প্রমাণ্য নথি নিয়ে যেতে হবে। 'Principal, Railway Secondary School, (English Medium), Valsad (West Yard Railway Colony)'- এই ঠিকানাতে সকাল ৯ টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

একাধিক বিষয়ের উপর শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। টিজিটি শূন্যপদের জন্যে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন এবং বিএড ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। প্রাইমারি টিচার পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। তবে বিটিসি যোগ্যতা রয়েছে এমন আবেদনকারীকে আগে সুযোগ দেওয়া হবে এই পদের জন্যে। এছাড়াও টিজিটি পরীক্ষায় সদ্য পাশ করেছে এমন আবেদনকারীরাও আবেদন করতে পারবেন এই পদের জন্যে।

কত পদের জন্যে কত নিয়োগ-

কত পদের জন্যে কত নিয়োগ-

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যেখানে অঙ্ক, সায়েন্স, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশনের মতো বিষয়ে টিজিটি, কম্পিউটার সায়েন্স এবং অ্যাসিটেন্ট টিচার পদের জন্যেও নিয়োগ করা হবে। চাকরির বাজারে এই নিয়োগ অন্যতম বড় হতে চলেছে। ফলে দেরি না করে এখনই সমস্ত বিষয় গুছিয়ে নিয়ে নির্ধারিত সময়ে পৌঁছে যান walk in interview-তে।

বেতন-

বেতন-

এই শূন্যপদের জন্যে বেছে নেওয়া যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ২৬ হাজার ২৫০ টাকা বেতন দেওয়া হবে। তবে অ্যাসিটেন্ট টিচার পদের জন্যে বেছে নেওয়া প্রার্থীকে মাসে ২১ হাজার ২৫০ টাকা বেতন দেওয়া হবে। এই সংক্রান্ত বিষয়ে আরও জানতে ক্লিক করুন- https://wr.indianrailways.gov.ইন/cris/uploads/files/1648814259302-BCT_merged.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+