শূন্য পদের সংখ্যা কয়েক হাজার! আইসিডিএস-এর সুপারভাইজার নিয়োগের প্রস্তুতি শুরু করেছে পিএসসি

শূন্য পদের সংখ্যা কয়েক হাজার! আইসিডিএস-এর সুপারভাইজার নিয়োগের প্রস্তুতি শুরু করেছে পিএসসি

সুসংহত শিশু কল্যাণ প্রকল্প বা আইসিডিএস সুপারভাইজার নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। যার জন্য প্রাথমিক বাছাই পর্ব শেষ করে ফেলেছে পাবলিক সার্ভিস কমিশন। এবছরের মধ্যে না হলেও সামনের বছরে প্রায় ৩ হাজার মহিলা চাকরির সুযোগ পাবেন।

 ২০১৯-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি

২০১৯-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি

২০১৯ সালে আইসিডিএস সুপারভাইজরের জন্য প্রায় ৩ হাজার পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ৩ হাজার পদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় লক্ষ ৩ লক্ষ মহিলা। তাঁদের মধ্যে থেকে সফল হয়েছেন প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী। এবার মূল পর্বের বাছাই শুরু হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতক

২ পর্বে হবে মূলপর্বের পরীক্ষা

২ পর্বে হবে মূলপর্বের পরীক্ষা

পিএসসি সূত্রে জানা গিয়েছে, মূলপর্বের পরীক্ষা হবে ২ টি পর্যায়ে। যেখানে প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হবে ৪০০ নম্বরে। এরপর ৫০ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এরপরেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। কবে করোনা পরিস্থিতির জন্য এই পরীক্ষা কবে হবে, তা জানা যায়নি।

 বেতন

বেতন

নিয়োগের পরে প্রার্থীরা ন্যূনতম প্রায় ২৭ হাজার টাকা বেতন পাবেন। উল্লেখ করা যেতে পারে পে ব্যান্ড ৩-এর সুবিধা নিয়ে তাঁরা চাকরি জীবনে প্রবেশ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+