অনলাইনে সাইবার নিরাপত্তা কোর্সের আবেদন জমা নিচ্ছে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি

অনলাইনে সাইবার নিরাপত্তা কোর্সের আবেদন জমা নিচ্ছে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি

অনলাইনে সাইবার নিরাপত্তা কোর্সের আবেদন জমা নিচ্ছে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাইবার সিকিউরিটি।

অনলাইনে সাইবার নিরাপত্তা কোর্সের আবেদন জমা নিচ্ছে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি

কোন কোন কোর্স
১) সাইবার সিকিউরিটি অফিসার

২) সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্টে ডিপ্লোমা

৩) সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্টে পোস্ট ডিপ্লোমা

৪) সাইবার সিকিউরিটিতে সার্টিফিকেট

শিক্ষাগত যোগ্যতা
১) ১০+২ ক্লাস পাস করা পড়ুয়ারা এই কোর্সের জন্য আবেদন করতে পারেন।

২) ডিগ্রি এবং ডিপ্লোমা করা পড়ুয়ারাও করতে পারবেন আবেদন।

৩) ইঞ্জিনিয়ারিং ও পিজি-কে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

আবেদনের ফি
১) জেনারেল প্রার্থীদের পুরো ফি দিতে হবে।

২) এসসি/এসটি/বিসি/ওবিসি/ইবিসি/সংখ্যালঘু/ শারীকির প্রতিবন্ধী/মহিলা প্রাথী/প্রাক্তন চাকুরিজীবীদের জন্য ৬০ শতাংশ ফি বাদ দিচ্ছে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাইবার সিকিউরিটি।

চাকরির সুযোগ
এই কোর্স শেষ হওয়ার পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সাইবার সিকিউরিটি অফিসার, ইনফরমেশন অফিসার, ইনফরমেশন অ্যানালিস্ট, সিকিউরিটি আর্কিটেক্ট, আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিস্টেম সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, ইনফরমেশন রিস্ক অফিসার, সিকিউরিটি অ্যানালিস্ট, ইনট্রুশন ডিটেকশন স্পেশালিস্ট, কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্ডার্স, ক্রিপ্টোলজিস্টস, ভালনার্বিলিটি অ্যাসেসরস, ট্রেনর/শিক্ষক পদে নিয়োগের সুযোগ পাওয়া যাবে। ভারত এবং ভারতের বাইরে থাকা প্রার্থীরা চাকরি পাবেন বলে জানানো হয়েছে।

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) www.nacsindia.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কোর্স সম্পর্কে আরও বিস্তারিত এই সাইটেই পাওয়া যাবে। কিংবা ফোন করা যাবে 07893141797 মোবাইল নম্বরে।

৩) ২০২১ সালের ২৭ জুনের মধ্যে আবেদন জমা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+