Staff Nurse Recruitment 2022: স্বাস্থ্য বিভাগে নার্স সহ একাধিক শূন্যপদে নিয়োগ, আজই করুন আবেদন
সরকারি চাকরি পাওয়ার জন্যে যারা অপেক্ষা করছেন সেই সমস্ত কর্মপ্রার্থীদের জন্যে দারুন খবর। স্টাফ নার্স এবং রেডিওগ্রাফার সহ একাধিক পদে নিয়োগ হতে চলেছে। প্রতিবেশী রাজ্য ছত্তিসগড়ে এই নিয়োগ হতে চলেছে।
Staff Nurse Recruitment 2022: সরকারি চাকরি পাওয়ার জন্যে যারা অপেক্ষা করছেন সেই সমস্ত কর্মপ্রার্থীদের জন্যে দারুন খবর। স্টাফ নার্স এবং রেডিওগ্রাফার সহ একাধিক পদে নিয়োগ হতে চলেছে। প্রতিবেশী রাজ্য ছত্তিসগড়ে এই নিয়োগ হতে চলেছে।
ইতিমধ্যে এই সমস্ত শূন্যপদের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে আবেদন সমস্ত আলোচনা করা হল এই প্রতিবেদনে।

মোট ১৯১ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, মোট ১৯১ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে ১৭১ টি শূন্যপদের জন্যে স্টাফ নার্স হিসাবে নিয়োগ করা হবে। আর ২০ টি শূন্যপদের জন্যে স্টেনোগ্রাফার হিসাবে এই নিয়োগ করা হবে। তবে আবেদনের আগে অবশ্যই ছত্তিসগড় স্বাস্থ্য দফতরের দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিন। আর তা দেখেই আবেদন করতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন
এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। হিন্দি এই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আবেদন করতে হবে। আর তা হল- cghealth.nic.ইন। এই ওয়েবসাইটে ক্লিক করেই এই পদের জন্যে আবেদন করতে হবে বলে ওই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১৮ এপ্রিল। হাতে সময় মাত্র কয়েকটা দিন। ফলে আজই আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা-
বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। স্টাফ নার্স শূন্যপদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর অবশ্যই নার্সিং ট্রেনিং থাকতে হবে। আর তা যে কোনও মান্যতা প্রাপ্ত সংস্থা থেকে করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে রেডিওগ্রাফার পদের জন্যে আবেদন করার ক্ষেত্রে যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে সায়েন্স নিয়ে ক্লাস ১২ পাশ করতেই হবে। আরও বিস্তারিত তথ্যের জন্যে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন।

বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ হতেই হবে। তবে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ের কথা বলা হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই তথ্য যাচাই করে নিতে হবে। গুগল এবং হিন্দি সংবাদমাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications