Madhyamik Exam: জীবনের বড় পরীক্ষায় বসার আগেই কাছে থাক এই তথ্যগুলি! রইল বিস্তারিত
রাত পোহালেই মাধ্যমি পরীক্ষা। জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা। একটা ভয় তো কাজ করবেই। কিন্তু চিন্তা নেই। শান্ত ভাবে উত্তর দিন সমস্ত প্রশ্নের। শুভেচ্ছা রইল পরীক্ষার্থীদের।
Madhyamik Exam 2023: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে। এই বছর প্রায় ৬৯৮৭২৪ ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। তবে গত বছরের তুলনায় চার লক্ষ কম। গত দু'বছর করোনা সংক্রমণের কারণে নতুন নিয়মে পরীক্ষা হয়। তবে সেই আতঙ্ক কাটিয়ে উঠেছে।
মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ফলে পুরানো নিয়মেই আগামীকাল বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা হবে। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনে। অন্যদিকে তৈরি মধ্যশিক্ষা পর্ষদও।

ইতিমধ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম
পরীক্ষা নিয়ে সতর্ক পর্ষদ। আর তাই এই বছর একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পর্ষদের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কলকাতা সহ একাধিক জেলাতে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যে এই কন্ট্রোল রুম কাজ শুরুও করে দিয়েছে। যে কোনও সমস্যায় পড়লে কন্ট্রোল রুমের সাহায্য নেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে খবর। যার নম্বর- ০৩৩২৩২১৩৮২৭ ও ০৩৩২৩৫৯২২৭৪। কলকাতার কন্ট্রোল রুমের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৯ ও ৮৯৮১৮৩৩৮৯৮।। অন্যদিকে উত্তরবঙ্গেও একটি কন্ট্রোল রুম খোলা পর্ষদের তরফে। আর তার নম্বর - ৯১৪৭১৩৫৭৪৮ এবং ৯৬০৯৯১৬১৪১।

কড়া নিরাপত্তার ব্যবস্থা
এবার মাধ্যমিক পরীক্ষায় বিশেষ ভাবে কড়াকড়ি করা হয়েছে। অ্যাপের মাধ্যমে বিশেষ নজরদারি চলবে বলেও খবর। ইতিমধ্যে এই অ্যাপের বিষয়ে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। যেখানে প্রশ্ন আনা থেকে শুরু করে প্রশ্ন খোলা সবটাই অ্যাপের মাধ্যমে নজরদারিতে হবে বলে খবর। অন্যদিকে পর্ষদ জানিয়েছে, এখনও পর্যন্ত ২৭৯০-২৭৯৫ টি স্কুলে সিসিটিভি ক্যামেরা বসে গিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত আরও স্কুলে ক্যামেরা লাগানোর কাজ চলছে। অন্যদিকে প্রতিটা সেন্টারে সিক রুমের ব্যবস্থা আছে বলে জানানো হয়েছে। এমনিকি আপৎকালীন পরিস্থিতির জন্যে স্বাস্থ্য কর্মীরা থাকছে বলেও খবর।

জরুরি তথ্য
অন্যদিকে পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার পরীক্ষায় ৩৫, ০০০ ইনভিজেলেটর থাকবে। ১৬৪১ সাব ভেন্যু, ১২২৬ সেন্টার থাকছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ৩৫৯ জন ছাত্র ছাত্রী বিশেষ ভাবে সক্ষম হওয়ায় এক্সট্রা টাইম পাবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে সমস্ত সেন্টারে পরীক্ষা ঠিক ভাবে চলছে কিনা তা দেখতে সেন্টারগুলিতে পর্ষদ আধিকারিকদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পর্ষদ সভাপতি নিজেও একাধিক সেন্টারে যাবেন বলে খবর।












Click it and Unblock the Notifications