kolkata Metro Recruitment 2024: কলকাতা মেট্রোয় শতাধিকেরও বেশি শূন্যপদে নিয়োগ, অনলাইনেই করা যাবে আবেদন
kolkata Metro Recruitment 2024: কলকাতার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। চাকরির সুযোগ কলকাতা মেট্রোয় (kolkata Metro)। একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। কলকাতা মেট্রোর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। শতাধিকেরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।
যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের (kolkata Metro Recruitment 2024) জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের আগে ভালো ভাবে বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

- kolkata Metro Recruitment 2024: কীভাবে আবেদন
মূলত একাধিক শূন্যপদে কার্যত শিক্ষানবিশ হিসাবে কলকাতা মেট্রো (Kolkata Metro Railway) নিয়োগ করবে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে এই পদের (kolkata Metro Recruitment 2024) জন্য আবেদন করা যাবে। এজন্য এই লিঙ্কে - mtp.indianrailways.gov.in - ক্লিক করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ২২ জানুয়ারি।
- kolkata Metro Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
কলকাতা মেট্রো মোট ১২৮ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (kolkata Metro Recruitment 2024) করবে। যার মধ্যে ফিটর হিসাবে ৮২ টি শূন্যপদ, ইলেকট্রিশয়ন পদে ২৮ টি এমন আরও বেশ কয়েকটি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্য কলকাতা মেট্রো (Kolkata Metro Railway) -র ওয়েবসাইটেই ক্লিক করতে হবে।
- kolkata Metro Recruitment 2024: যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি (10+2 পরীক্ষা পদ্ধতি) পাস হতে হবে। একই সঙ্গে নোটিফায়েড ট্রেন্ডে NCVT/SCVT এর সার্টিফিকেট থাকতে হবে।
- kolkata Metro Recruitment 2024: বয়স
নুন্যতম ১৫ বছর বয়স থেকে এই কলকাতা মেট্রোর এই শূন্যপদের জন্য আবেদন (kolkata Metro Recruitment 2024) করা যাবে। এই পদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ২৪ বছর। আবেদনের আগে সমস্ত তথ্য জেনেই আবেদন জানান।












Click it and Unblock the Notifications