Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Income Tax Recruitment 2022: আয়করে স্পোর্টস কোটায় মাধ্যমিক পাশে সরকারি চাকরি

Income Tax Recruitment 2022: আয়করে স্পোর্টস কোটায় মাধ্যমিক পাশে সরকারি চাকরি

Income Tax Recruitment 2022: সরকারি চাকরি'র খোঁজ করছেন যারা তাঁদের জন্যে স্বস্তির খবর। আয়কর বিভাগে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। স্পোর্টস কোটার মাধ্যমে মোট ২৪টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে দেরি না করে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এখনই এই পদের জন্যে আবেদনের কথা বলা হয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই আয়কর বিভাগের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ-

আবেদনের শেষ তারিখ-

ভারতীয় আয়কর বিভাগে কর অ্যাসিটেন্ট সহ একাধিক কাজ জানা বিভিন্ন শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। এজন্যে আবেদন ফর্ম (Income Tax Recruitment 2022) ডাউনলোড করে নিতে হবে। আর তা ডাউনলোড করতে দফতরের সরকারি ওয়েবসাইটে ক্লিক করতে হবে। লিঙ্কটি হল- www.incometaxindia.gov.ইন। আর এই ফর্ম বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে। আর তা পাঠাতে হবে আগামী ১৮ এপ্রিলের মধ্যেই। সেদিন শেষ তারিখ আবেদনের।

স্পোর্টস কোটায় এই সরকারি চাকরি পাওয়া সম্ভব

স্পোর্টস কোটায় এই সরকারি চাকরি পাওয়া সম্ভব

স্পোর্টস কোটায় এই সরকারি চাকরি পাওয়া সম্ভব। জাতীয় এবং আন্তজাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এমন খেলোয়াররা (Income Tax Recruitment 2022) এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই https://www.incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx - লিঙ্কে ক্লিক করতে হবে। প্রথমেই বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

আয়কর ইনস্পেকটর হিসাবে একজনকে নিয়োগ করা হবে। ট্যাক্স অ্যাসিটেন্ট পদে শূন্যপদের সংখ্যা ৫টি। মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে শূন্যপদের সংখ্যা মোট ১৮টি।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

ইনকাম ট্যাক্স ইনস্পেকটর হিসাবে আবেদন করতে হলে আবেদনকারী অবশ্যই স্নাতক হতে হবে। ট্যাক্স অ্যাসিটেন্ট হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এছাড়াও ডেটা এন্টি স্পিড যথেষ্ট ভালো থাকতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে আবেদন করতে গলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে।

বয়সসীমা

বয়সসীমা

ইনকাম ট্যাক্স ইনস্পেকটর হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স নুন্যতম ১৮ বছর হতেই হবে। তবে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। অন্যদিকে ট্যাক্স অ্যাসিটেন্ট পদের জন্যে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে হতেই হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+