Jewellery Designer: জুয়েলারি ডিজাইনারের বেতন চমকে দেবে! কীভাবে নিজেকে তৈরি করবেন এই পেশায়

How to Become Jewellery Designer: শুধু কাপড় পড়লেই হবে না! প্রয়োজন ব্যক্তিত্বর সঙ্গে মানানসই গয়না। তবে গয়লা পড়ার ক্ষেত্রে মহিলাদের পিছনে ফেলে দিচ্ছেন পুরুষরা। হাতে হোক কিংবা গলায়! শরীরের বিভিন্ন অংশে গহনা পড়ছেন পুরুষ-মহিলা উভয়ই।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সোনা কিংবা রুপো নয়, বিভিন্ন ধরনের ট্রেন্ডিং জুয়েলারি বেশি পছন্দের। ফলে জুয়েলারি ডিজাইনারদের (Jewellery Designer) চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। কাজ ভালো জানলে এমন ডিজাইনারদের পিছনে মোটা অঙ্কের টাকা খরচ করছে একাধিক সংস্থা। ফলে ক্লাস ১২ এর পর অনেকেই জুয়েলারি ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন।

Jewellery Designer

Jewellery Designer: ঠিক কাজ হয়?

গয়না তৈরির প্রক্রিয়া খুব একটা সহজ নয়। ভালো গয়না বানানোর ক্ষেত্রে জ্ঞান খুবই প্রয়োজন। আর সেজন্যে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। জুয়েলারি ডিজাইনাররা প্রধানত গহনার স্টাইল এবং প্যাটার্ন সেট করেন। যা মানুষের নজর কাড়বে। প্রথমে একজন ডিজাইনার পুরো গয়নার একটি স্কেচ তৈরি করেন। তা হাতেও হতে পারে আবার কম্পিউটারের মাধ্যমেও করা যেতে পারে। বিভিন্ন ধরনের ধাতু এবং পাথর বসিয়ে ডিজাইনটা আরও আকর্ষণীয় করে তোলা হয়।

Jewellery Designer: ডিজাইনার হতে গেলে কি কোর্স করতে হয়

জুয়েলারি ডিজাইনার হতে গেলে আন্ডার গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট স্তরে একাধিক কোর্স রয়েছে। ক্লাস ১২ এর পরেই পড়ুয়ারা জুয়েলারি ডিজাইনারে ব্যাচেলার অফ ডিজাইন (BDes), BSc ইন জুয়েলারি ডিজাইন, BA ইন জুয়েলারি ডিজাইন, BVOC ইন জুয়েলারি ডিজাইন করতে পারেন। পিজি কোর্সেও জুয়েলারি ডিজাইন রয়েছে। যেমন MDes, MSc কিংবা MBA কোর্স রয়েছে। ডিগ্রি কোর্স ছাড়াও জুয়েলারি ডিজাইনে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও রয়েছে।

Jewellery Designer

Jewellery Designer: কোর্সের জন্যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান

ন্যাশানাল ইনস্টিটিউট অফ ডিজাইন (অহমেদাবাদ), ন্যাশানাল ইনস্টিটিউট অফ ফ্যাশান টেকনোলজি (দিল্লি), জেমোলজি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (মুম্বই), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জুয়েলারি (মুম্বই), সেন্ট জেভিয়ার্স কলেজ (মুম্বই), জুয়েলারি ডিজাইন অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (নয়ডা)। এছাড়াও কলকাতাতেও বহু সংস্থা রয়েছে জুয়েলারি ডিজাইন নিয়ে পড়াশোনার জন্যে।

Jewellery Designer: স্কিল কি চাই?

তবে পড়াশোনা করলেই হবে না, ডিজাইনের ক্ষেত্রে ক্রিয়েটিভ হওয়াটা খুব জরুরি। কিছু আলাদা করার নেশা নিজের মধ্যে থাকতে হবে। পাশাপাশি কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত পেশা হিসাবে নিতে গেলে তো বটেই।

Jewellery Designer: রোজগার কেমন হয়

অনেকেই এখন জুয়েলারি ডিজাইনিংকে পেশা হিসাবে নিচ্ছে। কল্যান জুয়েলার্স, তানিস্ক সহ একাধিক বড় সংস্থা জুয়েলারি ডিজাইন জানা লোক নেয়। শুরুতেই ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা বেতন হিসাবে পাওয়া যায়। তবে সিনিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে বেতনও বৃদ্ধি হয়। এমনকি অনেকেই আছেন নিজে ব্যবসা করে এই মোটা অঙ্কের রোজগার করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+