আয় বেড়েছে ১১.৫ শতাংশের মতো! এবছর ক্যাম্পাস থেকে ৫০ হাজার নিয়োগের পরিকল্পনা Cognizant-এর
৩১ মার্চ শেষ হওয়া এবছরের প্রথম ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্ট ( cognizant)-এর আয় ১১.৫ শতাংশ বেড়েছে। তবে টিসিএস এবং ইনফোসিসের সঙ্গে তুলনা করলে, কগনিজেন্ট আয়ে পিছিয়ে রয়েছে। একই সময়ে টিসিএস এবং ইনফোসিসের আয় বৃ
৩১ মার্চ শেষ হওয়া এবছরের প্রথম ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্ট ( cognizant)-এর আয় ১১.৫ শতাংশ বেড়েছে। তবে টিসিএস এবং ইনফোসিসের সঙ্গে তুলনা করলে, কগনিজেন্ট আয়ে পিছিয়ে রয়েছে। একই সময়ে টিসিএস এবং ইনফোসিসের আয় বৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৪.৩ এবং ২১ শতাংশের মতো।

কগনিজেন্ট ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এবং ডিজিট্যাল বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট রাজেশ নাম্বিয়ার বলেছেন এবছরের প্রথম ত্রৈমাসিকে যে ফল হয়েছে, তা কোম্পানির ধারাবাহিকতার ওপরে। টানা চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধি রয়েছে দশকের ঘরে। কোম্পানির অর্ডার বুকিং হছরে ৪ শতাংশ বেড়েছে।
বিগত কয়েকটি ত্রৈমাসিকে কগনিজেন্টের সব থেকে বড় উদ্বেগের কারণ হল অ্যাট্রিশন বেড়ে যাওয়া।
নাম্বিয়ার জানিয়েছে, কোম্পানি সারা বিশ্বে ক্যাম্পাসের মাধ্যমে ৫০-৫৫ হাজার নিয়োগ করবে। তবে এই নিয়োগের বেশিরভাগটাই ভারতে হবে বলেও ইঙ্গিত করেছেন তিনি। অন্যদিকে কোম্পানিক প্রধান নির্বাহী কর্তা ব্রায়ান হামফ্রিস বলেছেন, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা কেবল বেতন বৃদ্ধির জন্য নয়, বরং কর্মীদের সুবিধা দেখাও তাদের লক্ষ্য। ক্ষতিপূরণ করতে গতবছরে বাজেট অনেকটাই বাড়ানো হয়েছিল। । কারণ কগনিজেন্ট চেয়েছিল, প্রতিভায় বিনিয়োগ করতে।
ব্রায়ান হামফ্রিস বলেছেন, ফ্রেশারদের নিয়োগের অর্থ হল কোম্পানির কাঠামোর উল্লেখযোগ্য পরিবর্তন। তিনি বলেছেন, কয়েকবছর আগে বছরে ১৭ হাজার নিয়োহ করা হয়েছিল। গতবছরে প্রায় ৩৩ হাজার নতুন নিয়োগ হয়েছিল। এবছরের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫০ হাজার। ভারতের পাশাপাশি উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকেও এই নিয়োগ করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications