Recruitment News: কেন্দ্রীয় গবেষণাকারী সংস্থায় সরাসরি নিয়োগ! সামনের মাসের শুরুতে ইন্টারভিউ
Recruitment News: কেন্দ্রীয় গবেষণাকারী সংস্থায় সরাসরি নিয়োগ! সামনের মাসের শুরুতে ইন্টারভিউ
কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে নিয়োগের বিজ্ঞপ্তি। জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

শূন্যপদের সংখ্যা
জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে আইআইসিবিতে ৪৫ ফাঁকা পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ হতে হবে।

বয়সসীমা
যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে এই পদে আবেদনের ক্ষেত্রেই কোনও আবেদন মূল্য লাগবে না।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
২০২৩-এর ১১ জানুয়ারি সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আইআইসিবির যাদবপুর ক্যাম্পাসে রিপোর্টিং টাইম। সেখানকার জেসি রায় অডিটোরিয়ামে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রয়োজনীয় নথি যাচাই করে দেখা হবে। আরও বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন http://www.career.iicb.res.in/












Click it and Unblock the Notifications