কেন্দ্রীয় সরকারি সংস্থায় DGPM-এ শতাধিকের ওপরে চাকরি! শুরুতেই বেতন দেড়লক্ষের ওপরে
কেন্দ্রীয় সরকারি সংস্থায় DGPM-এ শতাধিকের ওপরে চাকরি! শুরুতেই বেতন দেড়লক্ষের ওপরে
কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট ১০০-র বেশি অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে সারা দেশের বিভিন্ন শহরে নিয়োগ করবে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তথা কলকাতাও।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা
পদের নাম অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ১০০-র বেশি পদ রয়েছে সারা দেশে।

বেতন
পে ম্যাট্রিস্ক লেভেল ৮ অনুযায়ী ৪৭৬০০ থেকে ১৫১,০০০। তবে যাঁরা পে ম্যাট্রিস্ক লেভেল ৮এ- চার বছর কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে পে ম্যাট্রিস্ক লেভেল ৯ কার্যকরী হবে। সে ক্ষেত্রে বতেন ৫৩১০০-১৬৭,৮০০ টাকা। বাকি সব কেন্দ্রীয় সরকারি আদেশ অনুযায়ী, সময় থেকে সময়ে পরিবর্তিত হবে।

কোথায় কোথায় নিয়োগ
দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনৌ ছাড়াও যেসব শহরে পদ ফাঁকা রয়েছে, সেইসব জায়গায় এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতন ডিগ্রি। এছাড়াও এব্যাপারে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাস্টমস ডিউটি, সেন্ট্রাল এক্সাইজ, জিএসটি, তদন্ত-সহ বিভিন্ন ক্ষেত্রে সেই অভিজ্ঞতা হতে পারে।

বয়স ও প্রার্থী নির্বাচন
আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ওয়েবসাইটে গিয়ে নিয়োগে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। http://dgpm.gov.in/

আবেদনের পদ্ধতি ও শেষ তারিখ
অফলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র পাঠাতে হবে, Assistant Director (Cadre), DGPM Hqrs, 5th Floor, Drum Shaped Building, IP Estate, ND 110002। ২০২৩-এর ১০ জানুয়ারির মধ্যে এই আবেদন করতে হবে। আবেদন করার আগে আবেদনকারীকে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://dgpm.gov.in/Eng%20Adv.pdf












Click it and Unblock the Notifications