Government Jobs: ৬৫ বছর বয়সেও একাধিক মন্ত্রকে কাজের সুযোগ! কীভাবে আবেদন জানুন
Government Jobs: বয়স ৬০ পেরিয়ে গেলে একটা অনিশ্চিত জীবন! কীভাবে চলবে তা নিয়ে একটা অনিশ্চিয়তা তৈরি হয়। তবে কেন্দ্রীয় সরকার ৬৫ বছর বয়সেও চাকরি পাওয়ার সুযোগ দিচ্ছে। আজকের সময়ে প্রত্যেকেই সরকারি চাকরি পাওয়ার পিছনে ছুটছে।
কিন্তু সবাই কি পান! কিন্তু যারা ৬৫ বছর বয়সেও কাজের খোঁজ করছেন তাঁদের জন্যে বড় খবর। তবে ৬৫ বছরের কম বয়সী প্রার্থীরাও এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হয়। তবে এখানে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা কিংবা মেডিক্যাল পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে না।

একাধিক মন্ত্রক নিয়োগ করে
কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক এই সংক্রান্ত কাজের সুযোগ দেয়। আর তা বিভিন্ন সময়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়। এই চাকরিগুলি আবেদন করার ত্রিশ দিনের মধ্যে পাওয়া যায়। আর চাকরি পেলে সবরকম সুবিধাও পাওয়া যায়। যেমন এক থেকে দেড় মাসের ছুটিও সারা বছর পাওয়া যাবে। তবে এক্ষেত্রে মহার্ঘ ভাতার কোনও সুবিধা দেওয়া হয় না।

Government Jobs: জরুরি শর্ত
শুধুমাত্র কেন্দ্রীয় সরকার থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদেরই কেন্দ্রীয় সরকার এই নিয়োগে সুযোগ দেয়। এই সমস্ত পদগুলির জন্যে অন্য কারোর নিয়োগের সুযোগ থাকে না এক্ষেত্রে। এক বছরের চুক্তির ভিত্তিতে অবসরপ্রাপ্ত কর্মীদেরই বিভিন্ন মন্ত্রক নিয়০গ করে থাকে। তবে কাজের পরিস্থিতি বিচার করে এক বছরের পরেও সংশ্লিষ্ট ওই কর্মীর কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

এই সমস্ত বিভাগে কাজের সুযোগ থাকে
সড়ক পরিবহন মন্ত্রকে সেকশন অফিসার হিসাবে চাকরির সুযোগ থাকে। এছাড়াও রেল সুরক্ষা আয়োগ, বেসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ভারত সরকারের প্রশাসনিক একাধিক জায়গাতেও কাজের সুযোগ থাকে। এছাড়াও পরামর্শক হিসাবেও একাধিক মন্ত্রকে এই নিয়োগ করা হয়। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগে (ডিপিআইআইটি) পরামর্শক শূন্যপদগুলিতে অনেকে সময়ে অবসর প্রাপ্তদের নিয়োগ করা হয়। ফলে এই সমস্ত মন্ত্রকগুলির ওয়েবসাইট নজরে রাখা যাক।

Government Jobs: এই কাজ করতে হয়
মূলত পরামর্শদাতা হিসাবেই এই নিয়োগ হয়। ফলে নিয়োগ সংক্রান্ত নিয়ম তৈরি করা, নজরদারি, আদালতের বিষয়, বাজেট ও সাধারণ প্রশাসনের মতো কাজ করার সুযোগ থাকে।












Click it and Unblock the Notifications