নুন্যতম অষ্টম শ্রেণি পাশে করা যাবে আবেদন! ভারতীয় রেলের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

করোনা পরিস্থিতিতে খারাপ যাচ্ছে সময়। বিশেষত চাকরির বাজারে বড়সড় ধস। সরকারি ক্ষেত্রে তো কোনও নিয়োগ নেই। দীর্ঘদিন ধরে বন্ধ। বেসরকারি সংস্থা গুলিও ধীরে চলো নীতি নিয়েছে। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে। এই অবস্থায় কর্মসংস্থান

করোনা পরিস্থিতিতে খারাপ যাচ্ছে সময়। বিশেষত চাকরির বাজারে বড়সড় ধস। সরকারি ক্ষেত্রে তো কোনও নিয়োগ নেই। দীর্ঘদিন ধরে বন্ধ। বেসরকারি সংস্থা গুলিও ধীরে চলো নীতি নিয়েছে। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে। এই অবস্থায় কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় স্বস্তির খবর।

নিয়োগের সিদ্ধান্ত ভারতীয় রেলে। জানা গিয়েছে, উত্তর-মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর-মধ্য রেলের ১১৬৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী এই নিয়ম জারি থাকবে। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২রা অগস্ট থেকে আবেদনের জন্যে সমস্ত দিক খুলে দেওয়া হয়েছে। ১লা সেপ্টেম্বর পর্যন্ত এই চাকরির জন্যে আবেদন জানানো যাবে।

আবেদনের বয়য়সীমা

আবেদনের বয়য়সীমা

১লা সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসাবে আবেদনকারীর বয়স হতে হবে নুন্যতম ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। তবে এসসি, এসটি'র ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হবে।

নুন্যতম আবেদনের যোগ্যতা কি প্রয়োজন

নুন্যতম আবেদনের যোগ্যতা কি প্রয়োজন

নুন্যতম দশম শ্রেনি মাধ্যমিক কিংবা এই সমান পরীক্ষাতে পাশ করতে হবে। শুধু তাই নয়, পরীক্ষাতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে শুধুমাত্র ওয়েন্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) ওয়ারম্যান এবং কার্পন্টোর টড়েন্ডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ বাধ্যতামূলক। তবে সব ট্রেন্ডের ক্ষেত্রে ন্যাশানাল ট্রেন্ড সার্টিফিকেট থাকাটা প্রয়োজন।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- ফিটার, ওয়েন্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, আআম্রচার ওয়ান্ডার, মেশিনিস্ট, কার্পেণ্টার।

এছাড়াও মেকানিক কাপ অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানেটারি ইন্সপেক্টর সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ করা হবে।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

এক্ষেত্রে সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে মেধাকে। মেধার ভিত্তিতে যোগ্য আবেদনকারীকে বেছে নেওয়া হবে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। আর তা কত টাকা সেটা সময়ে জানানো হবে।

আবেদনের ফি কত টাকা?

আবেদনের ফি কত টাকা?

এই চাকরির ক্ষেত্রে আবেদন জানাতে ১০০ টাকা লাগবে। তপশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন এই পদের জন্যে?

কীভাবে আবেদন করবেন এই পদের জন্যে?

অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন জানানো যাবে। অনলাইনে আবেদন করতে চাইলে https://www.rrcpryj.org/-এ গিয়ে আবেদন জানাতে হবে।

আবেদনের আগে অবশ্যই ভালো ভাবে আবেদনের সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন। অন্যদিকে অফলাইনে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট রেলওয়ে ভবণে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন।

জানা যায় আবেদন করার ক্ষেত্রে ইমেল আইডি, মোবাইল নম্বর থাকাটা প্রয়োজন। আবেদন চলছে। চাকরি পেতে চাইলে এখনই আবেদন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+