'শান্তিপূর্ণ ভোট হচ্ছে, পরিবর্তন হবেই', ভোট দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন নিজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে হাসিমুখে বেরিয়ে তিনি বলেন, "খড়গপুরে মানুষ সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।"
প্রথম দফার ভোট প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও জানান, "অন্যান্য জায়গাতেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, বড় কোনও অশান্তির খবর নেই। নির্বাচন কমিশন ভালো কাজ করছে, কড়া নজরদারি চলছে। বাংলায় এবার পরিবর্তন হবেই।"

বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ খড়গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, "আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে যাব, তবে বেশি মুভমেন্টের দরকার নেই। মানুষ শান্তিতেই ভোট দিচ্ছেন।" সুষ্ঠু ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি।
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ ঘোষ। ২০২৪ লোকসভা ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন তিনি। এবার দেখার তিনি নিজের ঘরের মাঠে জিততে পারেন কিনা।












Click it and Unblock the Notifications