Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৫ সেপ্টেম্বরেই হচ্ছে NEET 2021-র পরীক্ষা?উদ্বেগের মাঝেই নতুন বিবৃতি জারি আয়োজক সংস্থার

৫ সেপ্টেম্বরেই হচ্ছে NEET 2021-র পরীক্ষা? নতুন বিবৃতি জারি এনটিএ-র

নিট নিয়ে চিন্তার আর শেষ নেই। করোনাকালে ক্রমেই বেড়ে চলেছে উদ্বেগ। বাড়ছে জটিলতা। ছড়াচ্ছে ভুয়ো খবর। এদিকে এখনও ঠিক হয়নি পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বরেই হবে NEET 2021-র পরীক্ষা। যার আয়োজন করবে ন্যাশান্যাল টেস্টিং এজেন্সি। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি বলে খবর।

৫ সেপ্টেম্বরেই হচ্ছে NEET 2021-র পরীক্ষা? উদ্বেগের মাঝেই নতুন বিবৃতি জারি আয়োজক সংস্থার

অন্যদিকে ন্যাশান্যাল টেস্টিং এজেন্সির কাছে বিষয়টির সত্যতা যাচাই জন্য যাওয়া হলেও তারা স্পষ্টতই জানান নোটিশটি আদপে ভুয়ো। এই ধরণের কোনও সিদ্ধান্তই এখনও হয়নি। পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় এনটিএ-র তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ন্যাশান্যাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (ইউজি) পরীক্ষার বিষয়ে একটি নোটিশ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। কিন্তু সেপ্টেম্বরে ৫ তারিখ পরীক্ষা বিষয়ে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই বিষয়ে বিভ্রান্ত হবেন না।”

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের জেরে ইতিমধ্যেই একাধিক রাজ্যে বাতিল হয়ে গিয়েছে প্রায় সমস্ত বোর্ড পরীক্ষাই। ধাক্কা খেয়েছে জয়েন্টও। যে কারণে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে ভর্তির JEE Main 2021 এবং NEET 2021 পরীক্ষা বন্ধ রাখতে কার্যত বাধ্য হয়েছে শিক্ষা দফতর। এমতাবস্থায় পরবর্তী পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে জোরদার আলোচনা চালানো হচ্ছে সরকারের তরফে। এমনকী পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমস্ত স্টেক হোল্ডাররদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করছে এনটিএ।

পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত কোনোরকম জাল নোটিশ নিয়ে আগামীতেও পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদেরও বিভ্রান্ত হতে নিষেধ করছে এনটিএ। এমনকী এই ধরনের জাল নোটিশ নিয়ে অহেতুক আতঙ্কের বাতাবরণ তৈরি করতেও নিষেধ করা হচ্ছে। পরিবর্তে জাল নোটিশগুলিতে মনোযোগ না দিয়ে এনটিএ কর্তৃক জারি করা সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এর জন্য প্রত্যহ nta.ac.in এবং ntaneet.nic ওয়েবসাইটে চোখ রাখতে বলছে আয়োজক সংস্থা।

Fact Check

দাবি

NEET 2021 will be held on September 5 2021

সিদ্ধান্ত

NTA is still consulting with stakeholders and no decision on conduct of exams has been taken

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+