বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে নীতা আম্বানি!‌ ভুয়ো খবর ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে নীতা আম্বানি!‌ ভুয়ো খবর ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে আসল খবরের চেয়ে নকল ও ভুয়ো খবরের ওপর মানুষের বিশ্বাস যেন বেশি করে চেপে বসেছে। কোনও কিছু যাচাই না করেই ভুয়ো খবরকে সত্যি বলে মেনে নিচ্ছেন সাধারণ মানুষ। সেরকমই একটি ভুয়ো খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তা হল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে যোগ দিয়েছেন নীতা আম্বানি। যদিও এই খবর সত্য নয়। রিলায়েন্স গ্রুপের মুখপাত্র জানিয়েছেন যে নীতা আম্বানি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে যোগ দেননি।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিতে নীতা আম্বানি!‌ ভুয়ো খবর ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

রিপোর্টে জানানো হয়েছে, বিএইচইউয়ের ফ্যাকাল্টি পরিদর্শনে যাচ্ছেন নীতা আম্বানি, এই খবর মিথ্যা। তিনি এ ধরনের কোনও আমন্ত্রণ পাননি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। মঙ্গলবার বেশ কিছু সংবাদ মাধ্যমের তরফ থেকে রিপোর্ট করা হয় যে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা নীতা আম্বানি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স বিভাগের ফ্যাকাল্টি পরিদর্শন করতে আসবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিত হয়ে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এলাকায় মহিলাদের জীবন নির্বাহে কিছু পরিবর্তন আনবেন। রিপোর্টে এও দাবি করা হয় যে নীতা আম্বানি মৌখিকভাবে এই প্রস্তাব গ্রহণ করেছেন। যদিও পরে জানা যায় যে এই খবর অসত্য।

প্রসঙ্গত, মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক–ভর্তি গাড়ি উদ্ধার নিয়ে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। গাড়ির মধ্যে থেকে আম্বানি পরিবারকে লেখা হুমকি চিঠিও পাওয়া গিয়েছে। এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ, এটিএস ও এনআইএ।

Fact Check

দাবি

nita ambani will be faculty at banaras hindu university are fake

সিদ্ধান্ত

nita ambani will be faculty at banaras hindu university are fake, this is news is fake

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+