প্রত্যেক দেশবাসীকে ১৫,০০০ টাকা করে দেবে সরকার, ছড়াচ্ছে ভুয়ো খবর

প্রত্যেক দেশবাসীকে ১৫,০০০ টাকা করে দেবে সরকার, ছড়াচ্ছে ভুয়ো খবর

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে একাধিক গুজব ছড়াতে শুরু করেছে। নতুন একটি ভুয়ো খবর ছড়াতে যাতে বলা হচ্ছে দেশবাসীর সকলকে ১৫,০০০ টাকা করে দেবে সরকার। হিন্দিতে লেখা সেই মেসেজে লেখা হয়েছে দেশের এই কঠিন সময়ে প্রত্যেক দেশবাসীকে এই আর্থিক সাহায্যে করবে মোদী সরকার।

আর্থিক সাহায্যের মেসেজ

আর্থিক সাহায্যের মেসেজ

করোনা ভাইরাসের লকডাউনের সুযোগে ছড়াতে শুরু করেছে একাধিক ভুয়ো খবর। গত কয়েক দিন ধরে হিন্দিতে লেখা একটি ভুয়ো মেসেজ ছড়াচ্ছে মোবাইলে। তাতে লেখা হয়েছে দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেক নাগরিককে ১৫,০০০ টাকা করে দেবে মোদী সরকার। মেসেজের নীচে একটি লিঙ্ক দেওয়া থাকছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলেই খুলে যাচ্ছে একটি ওয়েব ফর্ম। তাতে ব্যক্তির নাম, ঠিকানা, ফোন নম্বর এবং পিনকোড দিতে বলা হচ্ছে। pm15000rs.blogspot.com নামে একটি ওয়েবসাইটে লিঙ্কটি অ্যাক্টিভ রয়েছে।

ভুয়ো খবর

ভুয়ো খবর

মেসেজটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এরকম কোনও ঘোষণা করা হয়নি। পুরোটাই ভুয়ো খবর। কিছু ব্যক্তি লকডাউনের সুযোগ নিয়ে প্রতারণার ছক কষছেন তাঁরাই এই সব কাণ্ড করছেন। এর আগে করোনা মোকাবিলায় মোদী কেয়ার্স ফান্ডের নামেও ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা চালানো হয়েছিল।

ভুয়ো খবর ছড়ালে কড়া শাস্তি

ভুয়ো খবর ছড়ালে কড়া শাস্তি

করোনা পরিস্থিতিতে গুজব ছড়ানো রুখতে কড়া পদক্ষেপ করেছে সরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা হবে বলে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। রাজ্য সরকারগুলিকেও গুজব রুখতে কড়া পদক্ষের করার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+