বাজারে 'ফেক নিউজ' এর রমরমায় আরও এক সংযোজন! এবার প্রসঙ্গ হিন্দি ভাষা বিরোধী আন্দোলন
বাজারে 'ফেক নিউজ' এর রমরমায় আরও এক সংযোজন! এবার প্রসঙ্গ হিন্দি ভাষা বিরোধী আন্দোলন
তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য়ে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন। সেই আন্জোলনের নাম তামিল ভাষায়, 'হিন্দি থেরিয়াডু পোড়া'। এবার সেই নিয়েই নয়া ফেক নিউজ বাজারে ছড়াতে শুরু করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এবার 'হিন্দি থেরিয়াডু পোড়া' বিপ্লবকে সংযুক্ত করে একটি ফেক নিউজ চালু হয়েছে। যে ফেক নিউজে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও তামিলদের এই হিন্দি বিরোধিতায় যোগ দিয়েছেন। সেই মর্মে একটি ছবিও প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা গিয়েছে যে , জাস্টিন ট্রুডো একটি টি শার্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। আর সেই টি শার্টে লেখা রয়েছে 'হিন্দি থেরিয়াডু পোড়া'।
মূলত , কানাডার প্রধানমন্ত্রীর একটি টুইট পোস্টের ছবি থেকে ফেক নিউজে ছবিটি ফটোশপের মাধ্যমে নতুন করে তৈরি করা হয়। আর সেটিকেই সত্যি বলে চাউর করা চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যে পোস্ট থেকে ট্রুডোর ছবিটি তোলা হয়েছিল, সেই পোস্টটি আসলে কোভিড ১৯ সংক্রান্ত। আর তাকেই ফটোশপ করা হয়েছে বলে খবর।

Fact Check
দাবি
Justin Trudeau has supported the anti-Hindi slur
সিদ্ধান্ত
Justin Trudeau has made no such statement












Click it and Unblock the Notifications