হাথরাসের ধর্ষিতা তরুণীর শেষকৃত্য লাইভে দেখছেন আদিত্যনাথ! আসল সত্যটা জেনে নিন
হাথরাসের ধর্ষিতা তরুণীর শেষকৃত্য লাইভে দেখছেন আদিত্যনাথ! আসল সত্যটা জেনে নিন
উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ও তাঁর মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই তরুণীর শেষকৃত্য লাইভে দেখছেন বসে। ফেসবুকের এক ব্যবহারকারী এমনই একটি ছবি পোস্ট করেছেন যেখানে যোগী বসে রয়েছেন তাঁর ল্যাপটপের সামনে। ওই ব্যবহারকারী জানিয়েছেন, উত্তরপ্রদেশ পুলষ হাথরাসের গণধর্ষিতার দেহ পুড়িয়ে দিচ্ছে আর তা লাইভ দেখছেন অপদার্থ প্রধানমন্ত্রী।

যদিও এটা সম্পূর্ণ মিথ্যা দাবি এবং ওই শেষকৃত্যের ছবিটিও সুপারইম্পোজ করে ল্যাপটপে এমনভাবে বসানো হয়েছে যা দেখে মনে হচ্ছে আদিত্যনাথ তা দেখছেন। সংবাদ সংস্থা আসল ছবিটি পোস্ট করে তাতে কাপশন দিয়েছেন, 'লখনউ: উত্তরপ্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাথরাসের গণধর্ষিতার বাড়ির লোকের সঙ্গে কথা বললেন।’ সংবাদ সংস্থা আক্রান্তের বাবারও প্রতিক্রিয়া দিয়েছেন যেখানে তিনি জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কথা বলেছেন।
মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তিনি তাঁদের বিচার পাইয়ে দেবেন। মৃতা তরুণীর বাবা বলেন, 'এটা সত্যি যে আমরা আমাদের মেয়েকে দেখতে পাইনি। আমরা আশাবাদী যে আমরাবিচার পাব।’ পরিবারের পরিচিতি গোপনের জন্য সংবাদ সংস্থা ল্যাপটপের স্ক্রিন ব্লার করে দেয়। এটা পরিস্কার যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা একেবারেই ভুয়ো ও সুপারইম্পোজ করা ছবি।

Fact Check
দাবি
CM Yogi Adityanath watched Hathras victim’s cremation live
সিদ্ধান্ত
The image is photoshopped












Click it and Unblock the Notifications