Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্যাঙ্কের অ্যাকাউন্টে Zero Balance থাকলেও সহজেই টাকা তোলা যাবে! কীভাবে জানুন

এমন সময় আসে যখন হঠাত করে টাকার প্রয়োজন হয়ে পড়ে! সেক্ষেত্রে অনেক সময়েই মানুষ বন্ধু, আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু সব সময় তাদের কাছে চেয়েও পাওয়া যায় না। ভাবছেন তো কি করবেন? যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে

এমন সময় আসে যখন হঠাত করে টাকার প্রয়োজন হয়ে পড়ে! সেক্ষেত্রে অনেক সময়েই মানুষ বন্ধু, আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু সব সময় তাদের কাছে চেয়েও পাওয়া যায় না। ভাবছেন তো কি করবেন? যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ফ্রি Overdraft এর সুবিধা নিয়ে টাকা সহজেই তুলে নিতে পারবেন।

বেশির ভাগ মানুষের কাছেই এই বিষয়ে একেবারে জানা নেই। জানা থাকলেও কীভাবে তা ব্যবহার সে বিষয়ে জানা থাকে না। এই প্রতিবেদনে ব্যাঙ্কগুলির ওভারড্রাফ্ট সুবিধার বিষয়ে বিস্তারিত জানানো হল। যা হঠাৎ অর্থের প্রয়োজন মেটাতে পারে।

Overdraft এর সুবিধা আসলে কি?

Overdraft এর সুবিধা আসলে কি?

প্রকৃতপক্ষে, ওভারড্রাফ্ট সুবিধা একটি স্বল্পমেয়াদী (Short term loan) ঋণের অনুরূপ। এই সুবিধা ভোক্তা তখনই নিতে পারবেন যখন অ্যাকাউন্টে টাকা না থাকে কিংবা জিরো ব্যালেন্স থাকবে। সমস্ত সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্কে এই Overdraft এর সুবিধা পাওয়া যায়। বেশিরভাগ ব্যাঙ্কে, এই সুবিধা সেভিংস অ্যাকাউন্ট, বেতন অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে পাওয়া যায়। কিছু ব্যাঙ্কে, শেয়ার, বন্ড, বেতন, বীমা পলিসি, বাড়ি, সম্পত্তির মতো জিনিসগুলিতেও Overdraft এর সুবিধা দিয়ে থাকে।

 লিমিট নির্ধারিত হয়ে থাকে-

লিমিট নির্ধারিত হয়ে থাকে-

সাধারণত ব্যাঙ্ক তার গ্রাহকদের মেসেজ বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে থাকে যে তারা ওভারড্রাফ্টের সুবিধা নিতে পারে। যদিও ব্যাঙ্কের তরফে আগে থেকেই এই ওভার ড্রাফটের সুবিধা নির্ধারিত করা থাকে। হঠাত করে কোনও খরচের যদি দরকার হয়ে থাকে সেই সময় এই ওভারড্রাফটের সুভিধা খুবই কাজে আসে। আপনার ইএমআই, এসআইপি বা কোনও চেক থাকে এবং সেটি বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে মনে হলে এই ওভারড্রাফ্ট সুবিধার নেওয়া যেতে পারে।

Overdraft এর সুবিধা কীভাবে নেবেন?

Overdraft এর সুবিধা কীভাবে নেবেন?

হঠাত যদি টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে Overdraft এর সুবিধা নিতে পারেন। এজন্য স্থানীয় ব্যাংকে যোগাযোগ করতে হবে। এবং ব্যাংকে এই বিষয়ে আবেদন করতে হবে। যেমন লোনের জন্য আবেদন করতে ঠিক সেভাবে আবেদন করতে বলা হয়েছে। ব্যাঙ্কে যাদের বেতন স্যালারি কিংবা কারেন্ট অ্যাকাউন্ট আছে তাদের আবেদন করা এবং পদ্ধতি খুবই সহজ হতে চলেছে। ওভারড্রাফ্টের অধীনে আপনি প্রয়োজনের সময় ব্যাঙ্ক থেকে টাকা পাবেন, যেহেতু এটি শুধুমাত্র একটি ঋণ যা আপনাকে পরে পরিশোধ করতে হবে এবং এর সুদও দিতে হবে।

ঠিক কত ওভারড্রাফট পাওয়া যায়?

ঠিক কত ওভারড্রাফট পাওয়া যায়?

গ্যারেন্টি হিসাবে কি রাখছেন এর উপর নির্ভর করবে ওভারড্রাফটের সুভিধা অনুযায়ী ঠিক কত টাকা পাবেন সুদ কি হবে তা নির্ভর করবে। ওভারড্রাফ্টের জন্য আপনাকে ব্যাঙ্কের সামনে কিছু বন্ধক রাখতে হবে। যেমন ফিক্সড ডিপোজিট, বন্ড বা শেয়ার। আর এই হিসাবকে মাথায় রেখেই টাকার লিমিট নির্ভর করবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ব্যাঙ্কে 2 লক্ষ টাকার FD থাকে, তাহলে আপনি 1.50 লক্ষ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট পেতে পারেন। শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চারের ক্ষেত্রে এই পরিমাণ কমবেশি হতে পারে।

এক নজরে শর্ত-

এক নজরে শর্ত-

যৌথভাবেও ওভারড্রাফ্ট সুবিধা নেওয়া যেতে পারে। এই অবস্থায় টাকা মেটানোর দায়িত্ব দুজনের উপর পড়ে থাকে। যদি একজন না টাকা মেটাতে পারে তাহলে আরেকজন সহজেই টাকা মিটিয়ে দেবে একটা। তবে এক্ষেত্রে কিছু ঝুঁকি থেকে যায়। যদি টাকা না মেটানো সম্ভব হয় তাহলে গ্যারেন্টিতে রাখা জিনিসগুলি নিয়ে একটা চিন্তা থেকে যায়। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় ব্যাঙ্ককে গিয়ে যোগাযোগ করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+