Vande Bharat: দোল-হোলিতে দিল্লি যাওয়ার প্ল্যান? হাওড়া থেকে বন্দে ভারতে চেপেই পৌঁছানো যাবে! জানুন কীভাবে?

Vande Bharat Express Train: সামনেই রঙে উৎসব। দোল পূর্ণিমা এবং হোলিকে (Holi 2025) মাথায় রেখে এই সময় বহু মানুষ বাড়ি ফেরেন। কেউ কেউ আবার বেড়াতেও যান। স্বাভাবিক ভাবে মাসখানেক আগে থেকে এই সময়ের জন্য ট্রেনে টিকিট বুকিং শুরু হয়ে যায়। সময় যত এগিয়ে আসে ততই বিভিন্ন রুটের ট্রেনগুলির উপর চাপ বাড়তে থাকে। লম্বা হতে থাকে ওয়েটিং।

যদিও ভিড়ের কথা মাথায় রেখে এই সময় একাধিক রুটে স্পেশাল ট্রেন (Indian Train) চালায় ভারতীয় রেল (Indian Rail)। যেমনটা দিল্লি এবং পাটনার মধ্যে চালানো হচ্ছে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) । নয়া এই ট্রেন ঘোষণার ফলে দিল্লি এবং পাটনার যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Express Train

সুবিধা হবে বাংলার মানুষেরও। বিশেষ করে যারা দিল্লি যেতে চান তাঁদের উপকার হতে পারে। ভাবছেন কীভাবে?

Vande Bharat Express Train: দিল্লি-পাটনা বন্দে ভারত

হোলি উৎসবের কথা মাথায় রেখে দিল্লি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। ইতিমধ্যে ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী ৮ মার্চ নয়াদিল্লি থেকে নয়া এই বন্দে ভারত চলবে। সোমবার ছাড়া এই রুটে প্রত্যেকদিনই পরিষেবা দেবে এই ট্রেন। অন্যদিকে ৯ মার্চ থেকে পাটনা জংশন থেকে ছাড়বে দিল্লিগামী স্পেশাল এই সেমি বুলেট। সপ্তাহের প্রতি মঙ্গলবার বাদে প্রত্যেকদিন একই ভাবে মিলবে এই ট্রেনের পরিষেবা। তবে দীর্ঘ সময়ের জন্য নয়, ২১ মার্চ পর্যন্ত চালানো হবে স্পেশাল এই ট্রেন।

Vande Bharat Express Train: উপকৃত হবেন বাংলার মানুষও?

রেলের সমস্ত ট্রেনেই এই সময় টিকিট পাওয়াটা চাপ। বিমানেও টিকিটের ভাড়া অত্যাধুনিক। এক্ষেত্রে বাংলার কাউকে দিল্লি যেতে হয় তাহলে পাটনা-নয়াদিল্লি বন্দে ভারতে (Vande Bharat Express Train) চাপতে পারেন। ভাবছেন কীভাবে? পাটনা জংশন এবং হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলে। রয়েছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও।

যে কোনও একটি বন্দে ভারত এক্সপ্রেসে চেপে পৌঁছে যেতে পারে পাটনা জংশনে। সেখান থেকে দিল্লিগামী নয়া সেমি বুলেটে চেপে সোজা দিল্লি। এক্ষেত্রে দুটি ট্রেনের টাইমটেবিল ভালো করে দেখে নিতে হবে। আর আপনার সুবিধা হলে এভাবে বন্দে ভারতে চেপে রাজধানী পৌঁছে যেতে পারে। এক্ষেত্রে যদিও ভাড়া কিছুটা হলেও বেশি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+