গাড়ির নম্বরের মতোই কি এবার বেছে নেওয়া যাবে পছন্দের আধার নম্বর! সমস্যায় পড়তে না চাইলে জানুন আপডেট

UIDAI বিভিন্ন সময়ে আধার কার্ডের সঙ্গে যুক্ত একাধিক তথ্য সাধারণ মানুষকে জানিয়ে থাকে। মূলত আপডেট রাখতে এই কাজ করা হয়ে থাকে। পাশাপাশি কোনও দরকারি কাজ করতে গিয়ে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় সেজন্যে এই কাজ করা হয়ে থাকে।

Aadhaar Card Latest News: আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ড গুরুত্বপূর্ণ একটি নথি। শুধু তাই নয়, আধার ছাড়া কোনও সরকারি কাজ করা যায়না।

এমনকি বেসরকারি ক্ষেত্রে একাধিক কাজেও অনেক সময়েতে আধার কার্ডের প্রয়োজন হয়। ফলে প্রতি মুহূর্তে আধার কার্ডের আপডেটের বিষয়ে তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন।

UIDAI বিভিন্ন সময়ে আধার কার্ডের সঙ্গে যুক্ত একাধিক তথ্য সাধারণ মানুষকে জানিয়ে থাকে। মূলত আপডেট রাখতে এই কাজ করা হয়ে থাকে। পাশাপাশি কোনও দরকারি কাজ করতে গিয়ে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় সেজন্যে এই কাজ করা হয়ে থাকে।

তেমনই সম্প্রতি বেশ কিছু আপডেট UIDAI এর তরফে করা হয়েছে। জানা যাচ্ছে, গাড়ির নম্বরের মতো এবার আধার কার্ডের নম্বরও পছন্দ করতে পারবেন। এই বিষয়ে UIDAI এর তরফে কি বলা হচ্ছে?

উচ্চ আদালতে এই বিষয়ে আবেদন

উচ্চ আদালতে এই বিষয়ে আবেদন

এক ব্যবসায়ী সম্প্রতি আধার কার্ডে পছন্দ মতো নম্বর চায় UIDAI এর কাছে। কিন্তু সেই বিষয়ে নিয়ে সংঘাত তৈরি হয়। আর তা নিয়ে দিল্লি আদালতে আইনি জটিলতা তৈরি হয়। গাড়িতে যেমন ইচ্ছামতো
registration নম্বর নেওয়া যায়। তেমনই আধার কার্ডেও সেই নম্বর পাওয়ার কথা বলা হয়।

নিয়ম বদল হলে কি হবে

নিয়ম বদল হলে কি হবে

দিল্লি আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়। UIDAI এর পক্ষের আইনজীবী জুহিব হাসান বিচারপতি রেখা পল্লির এজলাসে সওয়ালে জানান, এহেন আবেদন গাড়ির নম্বর প্লেটে ইচ্ছামতো নম্বর ব্যবহার করার মতো। আর এই নিয়েই মামলা।

মামলাতে আধার অর্থাৎ UIDAI এর তরফে বলা হচ্ছে, আধারের ক্ষেত্রে বেশ কয়েকটি সুরক্ষার স্তর রয়েছে। আর সেই সমস্ত স্তরের মধ্যে দিয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার কার্ড প্রদান করা হয়ে থাকে। যদি গাড়ির মতো পছন্দের আধার নম্বর দেওয়া হয় তাহলে আগামীদিনে বহু লোক টাকার বিনিময়ে পছন্দ মতো আধার কার্ডের নম্বর নেওয়ার চেষ্টা করবে।

এতে আধার কর্তপক্ষ মনে করছে, এই সিদ্ধান্তে সুরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। শুধু তাই নয়, আধার কার্ডের সংশ্লিষ্ট ব্যক্তির আধারে রেজিস্টার নম্বর-ইমেল দেওয়া থাকে।

এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা UIDAI এর। যদিও এখনও মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়নি। আগামী সপ্তাহে ফের এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

অনলাইনের মাধ্যমে কীভাবে ঠিকানা পরিবর্তন করবেন

অনলাইনের মাধ্যমে কীভাবে ঠিকানা পরিবর্তন করবেন

অনলাইনের মাধ্যমে ঠিকানা আপডেট করতে চাইলে UIDAI এর ওয়েবসাইট ssup.uidai.gov.in/ssup/ এ যেতে হবে। সেখানে গিয়ে লগ ইন করতে হবে। এরপর সেখান থেকে 'Proceed to Update Aadhaar' ক্লিক করতে হবে। এরপর সেখানে ১২ ডিজিটের UID নম্বর দিতে হবে।

এরপর সিকিউরিটি ও ক্যাপচা কোড দিতে হবে। এরপর সেন্ড ওটিপি অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর দেওয়া রয়েছে তাতে ওটিপি আসবে।

ওটিপি আসলে নতুন করে ইন্টার করতে হবে এরপর লগ ইন ক্লিক করতে হবে। লগ-ইন করতেই আধার সংক্রান্ত পুরো ডিটেলস আপনার স্ক্রিনে চলে আসবে। এখানে নিজের অ্যাড্রেস বদলে ফেলুন এবং যে কোনও একটি তথ্য যা আপনার ঠিকানার প্রমাণ পত্র সেটি স্ক্যান করে আপলোড করে সাবমিট করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+