Budget 2025: নির্মলার বাজেটে এবার এই জিনিসের দাম এত কমে যাবে? রইল তালিকা
Budget 2025: কাউন্টডাউন শুরু! আগামী ১লা ফেব্রুয়ারি আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। আটবারের জন্য এই বাজেট পেশ করবেন তিনি। যা দেশের ইতিহাসে অন্যতম রেকর্ড। এর আগে কেউ টানা এতবার দেশের আর্থিক বাজেট পেশ করেননি। এবারের বাজেট সবদিক থেকে গুরুত্বপূর্ণ।
একদিকে সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া দাম, মূল্যবদ্ধির কোপে সাধারণ মানুষ, অন্যদিকে কর্মসংস্থান সহ একাধিক বিষয় সামলানো কার্যত চ্যালেঞ্জের মোদী সরকারের কাছে। এই অবস্থায় আর্থিক স্থিতি ঠিক রেখে বাজেট (Budget 2025) পেশ করবেন নির্মলা সীতারমন। ফলে এবারের বাজেটকে ঘিরে ক্রমশ মানুষের মধ্যে বাড়ছে উৎসাহ।

বিশেষ করে সদমস্ত জিনিসের দাম কমাতে অর্থাৎ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনও দিশা থাকে কিনা মোদী সরকারের বাজেটে সেদিকেই নজর সবার। শুধু তাই নয়, কর্মসংস্থান বাড়াতেও কোনও ঘোষণা হয় কিনা সেদিকেও নজর থাকবে।
পাশাপাশি দীর্ঘ সময় ধরে আয়করে ছাড়ের আশা করছেন সাধারণ মানুষ। নির্মলা বাজেট তেমন ভাবে দিশা দেখাতে পারেনি আগে। তবে এবার সাধারণ মানুষের উপর চাপ কমাতে আয়করে বিপুল ছাড় দেওয়া হতে পারে বলে খবর। অন্যদিকে মেডিক্যাল বীমা নিয়েও বড় কোনও পদক্ষেপের ইঙ্গিত এবারের বাজেটে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। একনজরে দেখে নিন কি কি জিনিসের দাম কমতে এবং বাড়তে পারে-
Budget 2025: কমতে পারে কোন কোন জিনিসের দাম
মেডিক্যাল ইনস্যুরেন্স (Medical Insurance)
জীবন বীমা (Life Insurance)
ইলেকট্রনিক্স (Consumer electronics)
সোনা/রুপো (Gold / Silver)
ফার্মা (Pharma)
ইলেকট্রনিক্স কার (EV - cars, 3-wheelers)
Budget 2025: কোন কোন জিনিসের দাম বাড়তে পারে?
বিশেষজ্ঞরা বলছেন এবারও সিগারেট (Cigarette) এর দাম বাড়তে পারে। আদানি করা খেলনা (Imported Toys), আমদানি করা বিভিন্ন মেডিক্যাল ডিভাইস (Imported medical devices), সেমিকন্ডাকটর ( Semicondutor) এর দাম বাড়তে পারে এবং Imported finished white goods এর দাম বাজেটে (Budget 2025) বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হয়। ১লা ফেব্রিউয়ারি বাজেট। বাজেটের আগে গ্যাসের দাম বাড়ে না কমে সেদিকেও সবার নজর থাকবে। বিশ্লেষকরা বলছেন, বাজেটের দিকে তাকিয়ে এবার রান্নার গ্যাসের দাম কমাতে পারে নরেন্দ্র মোদী সরকার। যদিও শেষমেশ কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।












Click it and Unblock the Notifications