ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ, আগামী সপ্তাহেই সুপ্রিম শুনানি! ক্যাভিয়েট দাখিল করল কেন্দ্র
Waqf Amendment bill 2025: আগামী সপ্তাহে ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা শুনবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ এপ্রিল প্রধান বিচারপতির এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। অন্যদিকে এই সংক্রান্ত মামলা যদি একতরফা ভাবে শুনানি না হয় সেজন্য কেন্দ্রের তরফে ক্যাভিয়েট (Caveat) দাখিল করা হয়েছে। ফলে সবপক্ষের কথা শুনেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে।
এখন দেখার ওয়াকফ সংশোধনী আইনকে (Waqf Amendment bill 2025) চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা সুপ্রিম কোর্টে কোন দিকে মোড় নেয়। এখনও পর্যন্ত এই বিষয়ে ১৫ টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই তালিকায় আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামা-ই-হিন্দ সহ একাধিক সংখ্যালঘু সংগঠন।

এছাড়াও কংগ্রসে, ডিএমকের মতো একাধিক রাজনৈতিক দলও ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এই প্রসঙ্গে ডিএমকের দাবি, নয়া আইনে দেশের সংখ্যালঘুর মৌলিক অধিকার ক্ষুন্ন হবে। যদিও মোদী সরকারের বক্তব্য, সংখ্যালঘু স্বার্থ কখনও বিঘ্ন হবে না। ভোটের জন্য মানুষকে বিরোধীরা ভুল বোঝাচ্ছে।
Waqf Amendment Act 2025: কার্যকর হল ওয়াকফ সংশোধনী আইন
একদিকে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা। অন্যদিকে সারা দেশে কার্যকর হল ওয়াকফ সংশোধনী আইন। এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার অর্থাৎ ৮ এপ্রিল থেকে ওয়াকফ আইন কার্যকর করার কথা জানানো হয়েছে। গত সপ্তাহে দীর্ঘ আলোচনা শেষে লোকসভা এবং পরে রাজ্যসভায় এই সংশোধনী বিল পাশ করে নরেন্দ্র মোদী সরকার। এরপরেই তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তা পাঠানো হয়। সম্প্রতি বিলে অনুমোদন মিলেছে।
আর এরপরেই আইন হিসাবে কার্যকর হল এই আইন। আর এর মধ্যেই দেশজুড়ে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই আইনকে বাতিলের দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর রণক্ষেত্রের আকার নিয়েছে। আর এই ঘটনার পরেই মুরশিদাবাদে ১৪৪ জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস











Click it and Unblock the Notifications