জিও-র সঙ্গে ফের মাসুল যুদ্ধে ভোডাফোন! জেনে নিন বিস্তারিত

ফের রিলায়েন্স জিও-র সঙ্গে মাসুল যুদ্ধে ভোডাফোন। প্রিপেডে ৯০ দিনের জন্য ১.৫ জিবি করে ডেটা দেওয়ার কথা জানিয়েছে ভোডাফোন। নতুন ২০৯, ৪৭৯ এবং ৫২৯ টাকার প্যাকের কথা ঘোষণা করা হয়েছে ভোডাফোনের তরফে।

১৯৯, ৪৪৮ এবং ৫০৯ টাকার প্যাকে ভোডাফোন ইতিমধ্যেই জিনে ১.৪ জিবি করে ডেটা দিয়ে থাকে। তবে ভোডাফোনের নতুন ২০৯ টাকার প্যাকে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। অন্যদিকে, একইসঙ্গে চালু ৪৭৯ এবং ৫২৯ টাকার প্যাকে যথাক্রমে ৮৪ ও ৯০ দিনের জন্য ১.৫ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। তবে নতুন এই রিচার্জপ্যাক নির্দিষ্ট কয়েকটি শহরের জন্য।

রিলায়েন্স জিও-র প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা প্যাকের সর্বনিম্ন মূল্য ১৪৯ টাকা।

ভোডাফোনের নতুন ২০৯, ৪৭৯ এবং ৫২৯ টাকার প্যাকের অফারে আনলিমিটেড লোকাল কল, এসটিডি, রোমিং কল ছাড়াও দিনে ১০০ টি করে এসএমএস-এর অফারও দেওয়া হচ্ছে। অফার আনলিমিটেড থাকলেও, দিনে ২৫০ মিনিট এবং সপ্তাহে ১০০০ মিনিট কথা বলা যাবে। এছাড়াও ভোডাফোন প্লে অ্যাপ থেকে ৩০০ লাইভ টিভি, সিনেমারও অফার এর সঙ্গে থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+