Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exchange4Media Influence of The Year সম্মানে ভূষিত হলেন বীরেন্দ্র গুপ্তা ও উমঙ্গ বেদী

Exchange4Media influence of The Year সম্মানে ভূষিত হলেন বীরেন্দ্র গুপ্তা ও উমঙ্গ বেদী । ডেইলিহান্টের প্রতিষ্ঠাতা তথা সিইও বীরেন্দ্র গুপ্তা এবং ডেইলিহান্টের প্রেসিডেন্ট উমঙ্গবেদী।

Exchange4Media influence of The Year সম্মানে ভূষিত হলেন বীরেন্দ্র গুপ্তা ও উমঙ্গ বেদী । ডেইলিহান্টের প্রতিষ্ঠাতা তথা সিইও হলেন বীরেন্দ্র গুপ্তা এবং ডেইলিহান্টের প্রেসিডেন্ট হলেন উমঙ্গবেদী। ওয়াপ-এর কান্ট্রি ম্যানেজার তথা ২০১৭ সালের Exchange4Media influence of The Year সম্মানে ভূষিত শ্রীনিবাস এবং ২০১৬ সালের Exchange4Media influence of The Year সম্মানে ভূষিত ভায়াকম ১৮-এর সিওও রাজ নায়েক ডেইলিহান্টের দুই শীর্ষকর্তার হাতে এই সম্মান তুলে দেন।

ডেইলিহান্টের দুই শীর্ষ কর্তাকে অন্যন্য সম্মান

ডেইলিহান্টের দুই শীর্ষ কর্তাকে অন্যন্য সম্মান

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেইলিহান্টের প্রেসিডেন্ট উমঙ্গ বেদী বলেন, 'আঁন্তেপ্রঁণে হিসাবে এটা একটা অসাধারণ সফর। বীরু এবং আমি একদম ভাই-ভাই। কারণ আমারা একইরকমের চিন্তা-ভাবনা করি। তিনি ভারতটাকে একদম গ্রাসরুট লেভেল থেকে চেনেন। আর আমি বুঝি ব্যবসাটা কী করে বাড়াতে হয়। আমাদের দক্ষতাকে কার্যকর করার ক্ষেত্রে আমারা একে অপরের পরিপূরক। জীবনে একজন বড় ভাই-এর দরকার হয়। আর বীরু আমার কাছে সেটা।'

Exchange4Media influence of The Year সম্মানে-র মতো এক অন্যন্য স্বীকৃতি পেয়ে অভিভূত বীরেন্দ্র গুপ্তা জানান, 'ডেইলিহান্টের পক্ষ থেকে আমি সাদরে এই সম্মান গ্রহণ করছি। আপনারা জানেন যে আমাদের লক্ষ হল ডিজিটাল-এর মাধ্যমে দূরত্বকে মেটানো এবং আমরা এমন একটা সংস্থা যারা ডিজিটাল-এ ফেসবুক ও গুগলের পাশে একটা উল্লেখযোগ্য স্থান পাওয়ার লক্ষে লড়াই করে চলেছি এবং এর জন্য আমরা গর্ববোধ করি।এই মুহূর্তে আমাদের কাছে ১৫০ মিলিয়ন মাসিক অ্যাক্টিভ ইউজার রয়েছে এবং আগামী বছরের মধ্যে আমরা এই সংখ্যাটাকে ৩০০ থেকে ৩৫০ মাসিক অ্যাক্টিভ ইউজার-এ নিয়ে যাওয়ার লক্ষ মাত্রা স্থীর করেছি। এই সম্মান প্রমাণ করছে যে আপনারা আমাদের উপরে বিশ্বাস রেখছেন এবং আমরা আমাদের লক্ষে ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছি।'

২০১৬-র গোড়াতে Exchange4Media গ্রুপ এই Influence of The Year সম্মান প্রদান শুরু করেছিল। এই সম্মান তাঁদেরকেই দেওয়া হয় যাঁরা ইন্ডাস্ট্রি-র মধ্যে এক নতুন ভাবনার আমদানি করার মতো দূরদৃষ্টিতা দেখান শুধু নয়, লক্ষ পূরণে নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অগ্রগতির সঙ্গে এক নয়া উন্নতির দিক উন্মোচন করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+