১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে কি? রবিবার পড়ায় বিভ্রান্তি!

২০১৭ সাল থেকে প্রতি বছর ১ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের যে প্রথা চলে আসছে, নতুন বছরে (২০২৬) তা রবিবার পড়ায় বাজেট পেশের তারিখ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সূত্রের খবর, ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট ৩১ জানুয়ারি (শনিবার), ২ ফেব্রুয়ারি (সোমবার), নাকি ১ ফেব্রুয়ারি (রবিবার) পেশ হবে, তা এখনও চূড়ান্ত করা যায়নি। ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ১ ফেব্রুয়ারি বাজেট পেশের এই প্রথা চালু করেন। উল্লেখযোগ্য, এই বছর ২০২৫ সালে ১ ফেব্রুয়ারি শনিবার হলেও সেদিন অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে।

অতীতে, ১৯৯৯ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা রবিবারেই বাজেট পেশ করেছিলেন। তিনিই বাজেট পেশের সময় বিকেল ৫টা থেকে সকাল ১১টায় পরিবর্তন করেন। উপরন্তু, আগামী ১ ফেব্রুয়ারি সন্ত রবিদাস জয়ন্তীর সঙ্গে মিলে গিয়েছে। এছাড়াও, রবিবার সরকারি অফিস ও স্টক মার্কেট বন্ধ থাকে।

সূত্রের খবর, আসন্ন কেন্দ্রীয় বাজেট পেশের চূড়ান্ত তারিখের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির উপরেই বর্তিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+