Union Budget 2025: এক ধাক্কায় এই সমস্ত জিনিসের দাম কমে গেল! জানেন তালিকায় কী কী আছে?

Union Budget 2025: মোবাইল ফোন, মোবাইল ও গাড়ির ব্যাটারি, এলসিডি-এলইডি টিভি সহ একাধিক জিনিসের দাম কমল বাজেটে। অষ্টম বারের জন্য আজ শনিবার এই বাজেট পেশ করলেন। শুধু তাই নয়, ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য এই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। যেখানে প্রত্যাশা মতোই একাধিক ছাড়ের ঘোষণা করা হল। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হল শুল্কে। এক নজরে দেখে নিন কি কি জিনিসের দাম কমল-

Union Budget 2025

Union Budget 2025: সস্তা হল এই প্রোডাক্টগুলি-

টিভি, মোবাইল, ইলেকট্রিক কার, ইভি ব্যাটারি, ক্যান্সারের ওষুধ এবং এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ সস্তা হল, সস্তা হল মেডিক্যাল, সার্জিকাল সরঞ্জাম, চামড়ার জিনিস, দেশে তৈরি পোশাক, জাহাজ নির্মাণ সামগ্রী

Union Budget 2025: উঠে গেল শুল্ক

দুরারোগ্য ব্যধি এখন ক্যান্সার। চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় বাজেটে বড় ঘোষণা নির্মলা সিতারমনের। ৩৬টি ক্যানসারের ওষুধ থেকে পুরোপুরি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে এদিন। ফলে এই সমস্ত ওষুধের দাম কিছুয়টা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে এদিনের নির্মলার বাজেটে। এক্ষেত্রে ইলেকট্রিক ভেইক্যালের গাড়ির দাম কমবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ভারতের মাটিতে ব্যাটারি শিল্প তৈরি ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে।

Union Budget 2025: এক নজরে দেখে নিন কি কি জিনিসের দাম বাড়ল?

  • প্রিমিয়াম টিভি
  • প্যানেল ডিসপ্লে
  • বিদেশি মোটরসাইকেল
  • ইন্টারেক্টিভ ফ্ল্যাট
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+