Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2022: রিটার্ন ফাইলে বাড়ল সুযোগ! বাজেটে আয়কর নিয়ে কোন সিদ্ধান্ত নির্মলা সীতারমনের

সবারই নজর ছিল ব্যক্তিগত আয়করের (income tax) সীমা বাড়ানো হয় কিনা তা নিয়ে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) ঘোষণায় বাড়তি কিছুই সুবিধা পাওয়া গেল না। তিনি জানিয়েছেন, এবারও আয়কর কাঠামে

সবারই নজর ছিল ব্যক্তিগত আয়করের (income tax) সীমা বাড়ানো হয় কিনা তা নিয়ে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) ঘোষণায় বাড়তি কিছুই সুবিধা পাওয়া গেল না। তিনি জানিয়েছেন, এবারও আয়কর কাঠামোর কোনও বদল আনা হচ্ছে না।

এবারও কর কাঠামোয় কোনও বদল নেই

এবারও কর কাঠামোয় কোনও বদল নেই

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এবারও কর কাঠানোর কোনও বদল নেই। অর্থাৎ যা গতবার ছিল তাই থাকছে। প্রাক বাজেট সমীক্ষায় আয়করে ছাড়ের আশাপ্রকাশ করা হলেও তার কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
প্রসঙ্গত বলে রাখা ভাল ২০১৪-তে প্রধানমন্ত্রীর আসনে বসার বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন অরুণ জেটলি। সেই বছরেই আয়করের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়। সেই বছরেই প্রবীণ নাগরিকদের জন্য তর ছাড়ের সীমা বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হয়েছিল। তারপর থেকে এইবছর নিয়ে আটবছর মৌলিক কর ছাড়ের কোনও পরিবর্তন করা হল না।
২০১৪- তেই ৮০ সি ধারায় কর ছাড়ের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১.৫ লক্ষ টাকা করা হয়েছিল। পাশাপাশি স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপরে ছাড় ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হয়েছিল। তাও এবারের ঘোষণায় একই থাকছে।

আয়কর রিটার্ন ফাইলে বাড়ল সুযোগ

আয়কর রিটার্ন ফাইলে বাড়ল সুযোগ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন রিটার্ন ফাইলে সুযোগ বাড়ছে। এবারে বাজেট প্রস্তাবে বলা হয়েছে কোনও আয়কর দাতা ২ বছরের মধ্যে আপডেট আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। অর্থাৎ প্রাসঙ্গিক মূল্যায়নের বছর থেকে ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন দাখিল করতে পারবেন। অর্থমন্ত্রীর আশা, এই পগক্ষেপের জেরে স্বেচ্ছায় ট্যাক্স ফাইল করবেন সাধারণ মানুষ। এছাড়াও কর সংক্রান্ত মামলাও এক্ষেত্রে কমে যাবে।
অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন ভার্চুয়াল ডিজিটাল সম্পদ স্থানান্তরণের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

বাড়ল অসাম্য

বাড়ল অসাম্য

ব্যক্তিগত আয়করের কাঠামো এক রাখার কথা অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। কিন্তু কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার কথা জানিয়েছেন তিনি। কর্পোরেটে সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অসাম্য বাড়ল। নিম্নবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চ-মধ্যবিত্তদের সুযোগ না দেওয়া দেওয়া হলেও শিল্পপতি এবং শিল্পসংস্থাগুলিকে সুযোগ করে দেওয়া হল।

এনপিএস-এ বিনিয়োগে সুযোগ বাড়ানো হয়েছে

এনপিএস-এ বিনিয়োগে সুযোগ বাড়ানো হয়েছে

এদিনের বাজেট ঘোষণায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের এনপিএস-এ বিনিয়োগের সুযোগ বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে ছাড়ের পরিমাণ। আগে সরকারি কর্মীরা যেখানে ১০ শতাংশ ছাড় পেতেন, এখন সেই ছাড় বাড়িয়ে করা হয়েছে ১৪ শতাংশ। প্রসঙ্গত ২০১৫-র বাজেটে ৮০ সিসিডি ধারায় এনপিএস-এর অধীনে অতিরিক্ত ৫০ হাজার টাকা বিনিয়োগে ছাড় দেওয়া হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+