Triumph Motorcycle: ১০ হাজারেই মালিক হন Scrambler 400X এর! টক্কর হবে Royal Enfield এর সঙ্গে
Triumph Motorcycle: উৎসবের মরশুমেই বড় খবর শোনাল Triumph India! ভারতের বাজারে লঞ্চ করল Triumph Scrambler 400X। দীর্ঘদিন ধরে এই বাইকটির লঞ্চের অপেক্ষা করছিলেন রাইডাররা। অবশেষে ভারতের বাজারে লঞ্চ করে গেল Triumph এর Scrambler 400X।
এই বাইক Royal Enfield এর যে কোনও বুলেটকে টক্কর দেবে। ইতিমধ্যে বাইকটির বুকিং শুরু হয়ে গিয়েছে। দেশের যে কোনও জায়গা থেকেই Triumph Motorcycle এর Scrambler 400X বাইকটি বুকিং করা যাবে।

Triumph Motorcycle: মাত্র ১০ হাজার টাকায়!
সেই মতো Scrambler 400X বুকিং মাত্র ১০ হাজার টাকা দিয়ে করা যাচ্ছে। সংস্থার ডিলার (Triumph Motorcycle) এবং অনলাইনের মাধ্যমে বুকিং করা যাচ্ছে। এখানেই শেষ নয়, উৎসবের মরশুমে গ্রাহকদের জন্যে থাকছে আরও চমক। এমনকি ২৫ টিরও বেশি equipment Triumph লঞ্চ করেছে। সংস্থার দাবি, ২০২৩ সালের শেষের মধ্যে দেশের ১০০ টি শহরে পৌঁছে যাবে তারা।
Triumph Motorcycle: ইঞ্জিনের ক্ষমতা
Triumph এই বছর ভারতে বাজাজ অটোর (Bajaj Auto) সাহায্যে স্পিড 400 বাইকটি লঞ্চ করেছিল। দুটি বাইকেই সংস্থা একই ইঞ্জিন ব্যবহার করেছে। Scrambler 400X বাইকটিতে 400 এর গতিশীল ইঞ্জিন ব্যবহার করেছে। শুধু তাই নয়, TR সিরিজের এই ইঞ্জিন বিশেষ ভাবে ভারতের বাজারের (Triumph Motorcycle) জন্যেই তৈরি করা হয়েছে।
তবে 398.15cc ক্ষমতার লিকিউড কুল্ড ইঞ্জিন রয়েছে। যা কিনা 39.5 বিএচপির বেশি পাওয়ার এবং 37.5 এনএমের পিক টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনটি একটি 6-স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।
Triumph Motorcycle: ফিচার
Triumph এর Scrambler 400X-এ বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সংস্থা (Triumph Motorcycle) দুটি সাসপেনশনকে লম্বা করে দিয়েছে। সামনে-পিছনে রয়েছে ডিস্ক ব্রেক। ফ্রন্টে ৩২০ এমএমের ডিস্ক ব্রেক এবং পিছনে 230 এমএমের ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়াও Scrambler 400X-এ Triumph এর তরফে ১৯ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরও আধুনিক ফিচার রয়েছে বাইকটিতে।
Triumph Motorcycle: দাম কত জানেন?
Triumph Scrambler 400X এক্স-শোরুম (Triumph Motorcycle) প্রাইস 2,62,996 টাকা। মাত্র ১০ হাজার টাকায় বুকিং অপশন রাখা হয়েছে। এছাড়াও দারুন ইএমআই প্ল্যানও রাখা হয়েছে। খুব শীঘ্রও বাইকের ডেলিভারি সংস্থা শুরু করে দেবে সংস্থা। Triumph এর আশা বাইকটি রীতিমত রাইডারদের মধ্যে ঝড় তুলবে।












Click it and Unblock the Notifications