Top 3 Cheapest Scooter: Honda Activa 6G না পসন্দ! ৭৫ হাজারের মধ্যেই কিনুন Hero-TVS এই স্কুটারগুলি
Top 3 Cheapest Scooter In India: বিশ্বের অন্যতম বৃহৎ টু-হুইলার মার্কেট রয়েছে ভারতে! চাহিদা অনুযায়ী বিভিন্ন রেঞ্জের বাইক কিংবা স্কুটারের কেনার সুবিধা রয়েছে। স্কুটারের মধ্য Honda Activa অন্যতম বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। এতে কী লেস লক/আনলকের সুবিধা পান গ্রাহকরা। এছাড়াও একাধিক স্মার্ট ফিচার দেওয়া রয়েছে।
Activa এর এক্স শোরুমন প্রাইস শুরু হচ্ছে ৭৬ হাজার ২৩৪ টাকা থেকে। টপ মডেলের দাম পড়বে 82,234 টাকা। Honda Activa এর সঙ্গে Hero Xoom, TVS Jupiter এর জোর টক্কর রয়েছে। এক নজরে দেখে নিন এই সমস্ত স্কুটারের দাম এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

Honda Activa-এর সঙ্গে এই স্কুটারগুলির (Top 3 Cheapest Scooter In India) টক্কর রয়েছে-
Top 3 Cheapest Scooter In India: Hero Xoom
Hero এর Xoom স্কুটারটি সংস্থার অন্যতম বিক্রিত বাইক। এতে 110.9cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। কোম্পানি এই স্কুটারে এরকম অনেক ফিচার দিয়েছে যা এই সেগমেন্টে নতুন। Honda Activa 6G এর তুলনায় Hero Xoom এ অত্যাধুনিক লাইটিং, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিস্ক ব্রেকে সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও চওড়া টায়ারের সুবিধা রয়েছে Hero Xoom-এ। স্কুটারটির বেস মডেলের এক্স শোরুম দাম 71,484 টাকা। টপ মডেলের এক্স শোরুম প্রাইস 79,967 টাকা।
Top 3 Cheapest Scooter In India: TVS Jupiter
TVS Jupiter ভারতে বিক্রিত স্কুটারগুলির মধ্যে একটি। এতে 109.7cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক ফিচার যোগ করা হয়েছে TVS Jupiter-এ। যেমন রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লু-টুথ কানেকটিভিটি এবং স্মার্টফোন কানেকটিভিট, নেভগেশনের মতো একাধিক ফিচার যোগ করা হয়েছে টিভিএসের এই স্কুটারে। বেস মডলের এক্স শোরুমের দাম শুরু হচ্ছে ৭৩ হাজার ৩৪০ টাকা থেকে। সর্বোচ্চ দাম হবে ৮৯ হাজার ৭৪৮ টাকা।
Top 3 Cheapest Scooter In India: Hero Destini Prime
Hero Destini Prime বাজারে থাকা Honda Activa এর অন্যতম প্রতিযোগী। এতে 124.6 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। এই স্কুটারটি আপনাকে একটি দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা দেয়। Destini Prime দারুণ মাইলেজ দেয়। তেল খরচ কমাতে এই স্কুটারে i3S প্রযুক্তি, ডিজিটাল অ্যানালগ স্পিডোমিটার, LED গাইডল্যাম্প, বুট ল্যাম্প, মোবাইল চার্জিং পয়েন্টের মত ফিচার দেওয়া হয়েছে Hero Destini Prime-এ। এই স্কুটারের এক্স শোরুম প্রাইস 71,499 টাকা।












Click it and Unblock the Notifications