Tomato Price Hike: সোনার মতো দামি টম্যাটো, পাহারা দিতে বাউন্সার রাখছেন ব্যবসায়ীরা
দাম কিছুতেই কমছে না টম্যাটোর। সব সবজির দাম বাড়লেও টম্যাটোর দাম যেন আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সোনার মতো দামী এখন টম্যাটো। তাই টম্যাটো পাহারা দিতে বাউন্সার রাখছেন ব্যবসায়ীরা। বারাণসীতে এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে।
এতোটাই দামি হয়ে গিয়েছে টম্যাটো যে ক্রেতাদের মধ্যে এই নিয়ে রীতিমতো কাড়া কাড়ি চলছে। অনেক দোকান থেকেই টম্যাটো চুরি যাচ্ছে। সেই পরিস্থিতি থেকে বাঁচতেই বারাণসীর একাধিক ব্যবসায়ী বাউন্সার নিয়োগ করছেন টম্যাটো পাহারা দেওয়ার জন্য।

১৪০ থেকে ১৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে টম্যাটো। ক্রেতাদের মধ্যে যাতে হুড়োহুড়ি না হয় তার জন্য সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর দোকান পাহারা দিচ্ছে দুই বাউন্সার। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক সপ্তাহে গোটা দেশেই সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।
কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে। একই অবস্থা ধনেপাতারও। পেঁয়াজের দামও কোনও দোনও রাজ্যে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। আলু-পটল-বেগুনের দামও আকাশ ছোঁয়া। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ করে সবজির দামের এই বৃদ্ধির নেপথ্যের কারণ কি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিকে এই নিয়ে বিরোধীরা মোদী সরকারকে নিশানা করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, মোদী সরকার আসার পরেই সবকিছুর দাম বাড়তে শুরু করে দিয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রান্নার গ্যাসের দাম একদিকে যেমন বাড়ছে তেমনই বাড়ছে সবজির দাম, রান্নার তেলের দাম। হেঁসেল বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কীভাবে দিন চালাবেন সাধারণ মানুষ সেটা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছেন, এবার মোদী সরকারের উচিত টম্যাটোকে জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া। এতোটাই দাম বেড়েছে টমেটোর। গোটা দেশের মধ্যে কলকাতায় টমেটোর দাম সবচেয়ে বেশি। শুধু ঘরের হেঁসেলেই নয় রেস্তোরাঁর হেঁসেলেও কঠিন পরিস্থিতি। রেস্তরাঁর খাবারের দামও দেদারে বাড়বে সবজির দাম বিশেষ করে টম্যাটোর দাম নিয়ন্ত্রণে না এলে।












Click it and Unblock the Notifications