মাসে ৫০০০ টাকা পেনশন, অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধা
সামাজিক নিরাপত্তা প্রকল্প হিসেবে কেন্দ্রের মোদী সরকার চালু করেছিল অটল পেনশন যোজনা (atal pension yojana)। এই প্রকল্পে বিনিয়োগ করলে ৬০ বছর পূর্ণ হওয়ার পরে প্রতিমাসে ৫ হাজার টাকা করে পেনশন (pension) পাওয়া যাবে। তবে সুবি
সামাজিক নিরাপত্তা প্রকল্প হিসেবে কেন্দ্রের মোদী সরকার চালু করেছিল অটল পেনশন যোজনা (atal pension yojana)। এই প্রকল্পে বিনিয়োগ করলে ৬০ বছর পূর্ণ হওয়ার পরে প্রতিমাসে ৫ হাজার টাকা করে পেনশন (pension) পাওয়া যাবে। তবে সুবিধা পেতে কমপক্ষে ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

অনলাইনেই অ্যাকাউন্ট
চাহিদা বাড়ছে অটল পেনশন যোজনার। সেই কারণে অনলাইনে অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট খোলার সুবিধা শুরু করেছে সরকার। ঘরে সবেই আধার কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে। এব্যাপারে গ্রাহককে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না বলেই জানিয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি।

এক নজরে ই-এপিওয়াই রেজিস্ট্রেশন প্রক্রিয়া
অটল পেনশন যোজনায় অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিলা পোর্টালে https://enps.nsdl.com/eNPS/ApySubRegistration.html-এ ক্লিক করতে হবে।
এরপর ব্যাঙ্কের বিবরণ, ইমেল আইডি, আধার নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর লিখতে হবে।
ক্যাপচা কোড লিখে Ok করতে হবে। তাহলেই এপিওয়াই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।

আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে
অ্যাকাউন্ট খোলার আগে মনে রাখতে হবে, আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্কের একটি সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এটি ছাড়া অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট খোলা যাবে না।

বয়স ও বিনিয়োগ অনুযায়ী পেনশন
অটল পেনশন যোজনার নজরদারির দায়িত্বে থাকা পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে ২০২২ সালের মার্চ পর্যন্ত প্রায় ৪.০১ কোটি মানুষ এই প্রকল্পে যোগ দিয়েছে। এই স্কিমের সুবিধা নিতে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন তার ভিত্তিতে প্রতিমাসে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। এই প্রকল্পে বয়স ও বিনিয়োগের পরিমাণ অনুযায়ী পেনশন নির্ধারণ করা হয়।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications