Upcoming Bikes in India: অক্টোবরেই আসছে Aprilia RS 457! আছে 457 cc প্যারালাল টুইন ইঞ্জিন
Upcoming Bikes in India: উৎসবের মরশুম! আর এই মরশুমে একেবারে শক্তিশালী বেশ কয়েকটি বাইক লঞ্চ হতে চলেছে। এমনকি সেই তালিকায় 400cc এর ইঞ্জিনের বাইকও রয়েছে। ফলে আগামী কয়েকমাস বাইকপ্রেমীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কিন্তু কোন কোন বাইক সংস্থা বাইক (Upcoming Bikes in India) নিয়ে আসছে? সেগুলির স্পেশিফিকেশন কি? সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Upcoming Bikes in India: Royal Enfield Himalayan 452
আগামী কয়েকমাসে যে সমস্ত বাইক ( (Upcoming Bikes in India) লঞ্চ হতে চলেছে সেই তালিকার প্রথমেই রয়েছে Royal Enfield। সংবাদমাধ্যমে প্রকশিত খবর অনুযায়ী, Royal Enfield এর Himalayan 452 লঞ্চ করবে। এই বাইকটি নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে উন্মাদনা কম নেই। অক্টোবরের শেষেই বাইকটি লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। Royal Enfield এর Himalayan 452 বাইকটিতে 452 সিসির লিকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যেখানে বাইকে 40 বিএচপি শক্তি পাওয়া যায়। ইউএসডি ফর্ক এবং মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে বাইকে। শুধু তাই নয়, রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সুইচেবল এবিএস দেওয়া হয়েছে।
Upcoming Bikes in India: Triumph Scrambler 400 X
ভারতের বাইকের বাজারে (Upcoming Bikes in India) নিজের জায়গা শক্তি করেছে Triumph। এই সংস্থাও 400 সিসির সেগমেন্ট এর একেবারে নতুন বাইক Scrambler 400 X ভারতের বাজারে আসতে চলেছে। চলতি অক্টোবরের মাসেই ভারতীয় বাজারে এই বাইকটি প্রকাশ্যে আনা হতে পারে। এই বাইকের একাধিক পার্টস রয়েছে। এছাড়াও 400 সিসির ইঞ্জিন দেওয়া রয়েছে। লিকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 40 বিএচপি এবং 37.5 নিউটন মিটর টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়াও একাধিক বদল করা হয়েছে।
Upcoming Bikes in India: Aprilia RS 457
Aprilia এর তরফেও RS 457 লঞ্চ করা হবে। অক্টোবর মাসেই বাইকটি (Upcoming Bikes in India) লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে মোটো জিপিতে এই বাইকটি প্রকাশ্যে আনা হয়েছিল। Aprilia RS 457 বাইকটিতে 457 cc প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। যা 47 বিএচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এছাড়াও আরও আধুনিক স্পেশিফিকেশন দেখতে পাওয়া যেতে পারে এই বাইকটিতে।

Upcoming Bikes in India: এথর 450X
যদি আপনি ইভি স্কুটার কিংবা বাইক কিনতে (Upcoming Bikes in India) চান তাহলেও বড় সুযোগ! অক্টবর মাসেই প্রকাশ্যে আসতে চলেছে এথর 450X এর আপডেটেড ভার্সন। সম্প্রতি সংস্থার তরফে Ather 450S লঞ্চ করেছে। যেখানে 2.9kWh এর ব্যাটারি প্যাক রয়েছে। তবে এথর 450X এ একটা বড় 3.7kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক আপডেটেড ভার্সন রয়েছে স্কুটারটিতে।












Click it and Unblock the Notifications