উৎসবের মরসুমে কি ক্রেডিট কার্ড নিচ্ছেন? বিষয়গুলি মাথায় না রাখতে মুশকিলে পড়তে পারেন

উৎসবের মরসুমে বিভিন্ন পণ্যের বিভিন্ন রকমের অফার দেওয়া হয়। এর মধ্যে ক্রেডিট কার্ড অন্যতম। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটার সময়ও বিভিন্ন অফার থাকে। গ্রাহকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ছাড়ও পেয়ে থাকে

উৎসবের মরসুমে বিভিন্ন পণ্যের বিভিন্ন রকমের অফার দেওয়া হয়। এর মধ্যে ক্রেডিট কার্ড অন্যতম। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটার সময়ও বিভিন্ন অফার থাকে। গ্রাহকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ছাড়ও পেয়ে থাকেন। তবে কেউ যদি উৎসবের মরসুমে ক্রেডিট কার্ড নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে বেশ কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। না হলে শুধু ক্ষতি নয়, তার জন্য বড় মূল্য দিতে হতে পারে।

ক্রেডিট কার্ডে অর্থের সীমা

ক্রেডিট কার্ডে অর্থের সীমা

কোনও ক্রেডিট কার্ড নেওয়ার সময় তার সীমা অবশ্যই দেখে নিতে হবে। কোনও কোনও সময় দেখা যায় ব্যাঙ্ক যে ক্রেডিট লিমিট দিচ্ছে তা নির্দিষ্ট গ্রাহকের জন্য পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে সেই গ্রাহকের ক্রেডিট কার্ড নিয়েও তার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন না। ফলে প্রথমেই ক্রেডিট কার্ডের টাকার সীমা জেনে নিতে হবে।

ক্রেডিট কার্ডের চার্জ

ক্রেডিট কার্ডের চার্জ

বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বিভিন্নভাবে পরিচালিত হয়। কারও থাকে মাসিক ফি, কারও বা বার্ষিক ফি। ফলে ক্রেডিট কার্ড নেওয়ার সময় চার্জের বিষয়টিও শুরুতেই জেনে নিতে হবে। সেই চার্জ সেই গ্রাহকের পক্ষে উপযুক্ত কিনা তা দেখে নেওয়াটা জরুরি।

কী কী অফার রয়েছে

কী কী অফার রয়েছে

ক্রেডিট কার্ড নেওয়ার সময় দেখে নিতে হবে, তাতে কী কী অফার রয়েছে। নির্দিষ্ট কিছু অফার সব ক্রেডিট কার্ডেই থাকে, এব্যাপারটিও দেখে নিতে হবে ভাল করে।

পেমেন্ট সাইকেল

পেমেন্ট সাইকেল

ক্রেডিট কার্ড নেওয়ার সময় তার পেমেন্ট সাইকেল অর্থাৎ বিল পরিশোধের সময়টা কী তা ভাল করে জেনে কিংবা বুঝে নিতে হবে। কেননা ক্রেডিট কার্ডের বিল সাইকেল মিস করলে গ্রাহক সমস্যায় পড়বেন।

সিকিউরিটি

সিকিউরিটি

ক্রেডিট কার্ড নেওয়ার সময় সেই কার্ডের নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটির বিষয়টিও জেনে নেওয়ার পাশাপাশি পরীক্ষা করে দেখে নিতে হবে। কেননা জালিয়াতি এড়াতে প্রতিটি কার্ডেই নিরাপত্তা ব্যবস্থা থাকে।

শর্তাবলী

শর্তাবলী

ক্রেডিট কার্ড নেওয়ার সময় ব্যাঙ্কের প্রতিনিধি সাধারণভাবে শর্তাবলীর কথা বলেন না বলে অভিযোগ ওঠে বারে বারে। তবে এব্যাপারে গ্রাহকেই উদ্যোগ নিতে হবে। ক্রেডিট কার্ড নেওয়ার আগে শর্তাবলী মন দিয়ে পড়ে নিতে হবে। কেননা নিয়ম আর শর্তাবলীর মধ্যে এমন কিছু থাকতে পারে যার জন্য সমস্যার পড়তে পারেন গ্রাহক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+