Tata Hydrogen Trucks: বদলে যাবে দেশের পরিবহণ, রাস্তায় ছুটবে টাটার হাইড্রোজেন ট্রাক Prima H.28T

Tata Hydrogen Trucks: দেশের প্রথম হাইড্রোজেন ট্রাক প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিল Tata Motors। ভারত মোবিলিটি এক্সপোতে Tata Prima H.28T Truck টি লঞ্চ করেছে দেশের বৃহত গাড়ি প্রস্তুতকারী সংস্থা। খুব শীঘ্রই হাইড্রোজেন চালিত এই ট্রাক দেশের রাস্তায় দেখা যাবে। যা খবর, Tata Motors এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) যৌথ ভাবে আগামী কয়েক মাসের মধ্যেই পাইলট প্রজেন্ট হিসাবে এই ট্রাকের পরিষেবা শুরু করবে।

যা দেশের পরিবহণ ক্ষেত্রে বড় বদল আনবে (Tata Hydrogen Trucks) বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, পেট্রোল, ডিজেল এবং সিএনজি'র নির্ভরতা অনেকটাই কমাবে বলেও আশা।

truck

প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাইলট প্রজেক্ট হিসাবে Tata Prima H.28T Truck টি চালানো হবে। দেশের তিনটি ক্ষেত্রে এই গাড়ির ট্রায়াল রান করা হবে। যার মধ্যে আছে জামেশদপুর-কলিংনগর, মুম্বই-আহমেদাবাদ এবং মুম্বই-পুনে। মোট ১৮ টি Tata Prima H.28T Truck চালানো হবে।

  • Tata Hydrogen Trucks: 550 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ

Tata Prima H.28T Truck- টিতে চার-সিলিন্ডার H2ICE ইঞ্জিন দেওয়া হয়েছে। যার মাইলেজ 550 কিলোমিটার। এর মধ্যে থাকা ইঞ্জিনটি পেট্রোল বা ডিজেল ব্যবহার করে না, তবে বিদ্যুৎ উৎপন্ন করতে হাইড্রোজেনের (Tata Hydrogen Trucks) সাহায্য নেয়। সংস্থা হাইড্রোজেন ইঞ্জিন এবং ফুয়েল সেল ইলেকট্রিক গাড়ি (Fuel Cell Electric Vehicles) তৈরির ক্ষেত্রে কাজ করবে।

  • Tata Hydrogen Trucks: বদলে যাবে দেশের পরিবহণ

দেশের পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী বদল আনবে Tata Prima H.28T Truck টি। শুধু তাই নয়, এই গাড়ি থেকে কার্বন বেরনোর মাত্রা যেহেতু একেবারে শূন্য সেজন্য পরিবেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও পেট্রোল-ডিজেলের নির্ভরতা অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে ভারতকে জ্বালানি আমদানি করার ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা মিলবে। তবে এই গাড়ি চালানোর ক্ষেত্রে পরিকাঠামোকে আরও উন্নত করতে হবে। বাড়াতে হবে ফুয়েলিং স্টেশন (Tata Hydrogen Trucks)।

  • Tata Hydrogen Trucks: দাম

যা খবর, Tata Prima H.28T Truck টির দাম 34.30 লাখ টাকা থেকে 39.50 লাখ টাকার মধ্যে হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+