বাজার খুলতেই ফের মহাপতন সেনসেক্সের, সূচক নামল ৩৩ হাজারের ঘরে

মাঝে দুদিন সমতা বজায় রাখার পরে ফের একবার বাজার খুলতেই মহাপতন সেনসেক্সের। এদিন সকালে ৫০০ পয়েন্টের বেশি নেমে গেল সেনসেক্স। সূচক নামল ৩৩ হাজারের ঘরে।

মাঝে দুদিন সমতা বজায় রাখার পরে ফের একবার বাজার খুলতেই মহাপতন সেনসেক্সের। এদিন সকালে ৫০০ পয়েন্টের বেশি নেমে গেল সেনসেক্স। সূচক নামল ৩৩ হাজারের ঘরে। এদিকে নিফটিও নেমে গিয়েছে সাড়ে ১০ হাজারের নিচে। এই মুহূর্তে সেনসেক্স রয়েছে ৩৩, ৮৪৯ পয়েন্টে। নিফটি রয়েছে ১০, ৪০০ পয়েন্টে।

বাজার খুলতেই ফের মহাপতন সেনসেক্সের, সূচক নামল ৩৩ হাজারের ঘরে

মার্কিন ওয়াল স্ট্রিটে ধস নামার জেরেই ফের একবার এদিনও শেয়ার বাজারে ধস নেমেছে। এক রাতে ৪.১ শতাংশ পতন হয়েছে। যার ধাক্কায় কাঁপছে ভারতের শেয়ার বাজারও।

এশিয়ার বাজারের মধ্যে জাপানে ২.৩ শতাংশ পতন হয়েছে। অস্ট্রেলিয়ার শেয়ার পড়েছে ১.১৫ শতাংশ হারে। দক্ষিণ কোরিয়ায় শেয়ার পড়েছে ১.৭ শতাংশ হারে। হংকংয়ে ২.৮ শতাংশ ও সাংহাইয়ে ২.৮৫ শতাংশ হারে বাজারের পতন হয়েছে।

সবচেয়ে উপরে রয়েছে মার্কিন শেয়ার বাজার। ওয়াল স্ট্রিটে পতন হয়েছে ৪.১ শতাংশ হারে। যার ধাক্কায় ফের একবার এশিয়ার বাজার টলমল হয়েছে। কাঁপুনি ধরেছে ভারতের বাজারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+