বাজেট পেশের আগেই চাঙা শেয়ার বাজার, সেনসেক্স, নিফটি ঊর্ধ্বমুখী
বাজেট পেশের আগেই চাঙা হল শেয়ার বাজার।
বাজেট পেশের আগেই চাঙা হল শেয়ার বাজার। সেনসেক্স ও নিফটি এদিন ইতিবাচকভাবে দিন শুরু করেছে। এদিন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন পীযূষ গোয়েল। মনে করা হচ্ছে একদিকে কৃষিক্ষেত্রে যেমন কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা হবে, তেমনই মধ্যবিত্ত শ্রেণির জন্য ও কর্পোরেট শ্রেণির জন্যও বাজেটে বড় ছাড় দেবে নরেন্দ্র মোদী সরকার।

এদিন সেনসেক্স প্রায় ১০০ উপরে উঠেছে। নিফটিও সামান্য ওপরে দিন শুরু করেছে। সেনসেক্স রয়েছে ৩৬, ৩৩৭.৫০ পয়েন্টে ও নিফটি রয়েছে ১০,৮৫১ পয়েন্টে। হিরো মোটোকর্প, ভারতীয় এয়ারটেল, এইচসিআই টেক, বাজার ফিনান্স, টাটা মোটরস, বাজাজ অটো-র শেয়ার সবচেয়ে ভালো করেছে।
অন্যদিকে বেদান্ত, ওএনজিসি, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে।
গতবছরে বাজেট পেশের পর থেকেই শেয়ার বাজার গোঁত্তা খেয়েছিল। তারপরে বছরভর শেয়ার বাজার ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে। এদিনের বাজেটের পর তা কোনপথে এগোয় সেটাই দেখার বিষয়। এবছর আবার লোকসভা নির্বাচন রয়েছে। সবমিলিয়ে কোন পরিস্থিতি দাঁড়ায়, সেদিকেই সকলের নজর রয়েছে।












Click it and Unblock the Notifications