লক্ষ্মীবারে রেকর্ড! ৩৮ হাজারের সীমা ছাড়াল সেনসেক্স
রেকর্ড গড়ে এই প্রথমবার ৩৮ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স। এদিন ১৩৬ পয়েন্ট উপরে উঠে সেনসেক্স বন্ধ হয়েছে ৩৮০২৪ পয়েন্টে।
রেকর্ড গড়ে এই প্রথমবার ৩৮ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স। এদিন ১৩৬ পয়েন্ট উপরে উঠে সেনসেক্স বন্ধ হয়েছে ৩৮০২৪ পয়েন্টে। নিফটিও ২০ পয়েন্ট উপরে উঠে ১১, ৪৭০ পয়েন্টে থেমেছে। ব্যাঙ্ক ও মেটাল স্টক সবচেয়ে উপরে রয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, এসবিআই, বেদান্তর স্টক সবচেয়ে ভালো করেছে।

গত ২৬ জুলাই ৩৭ হাজারের সীমা ছাড়ায় সেনসেক্স। সেটাও ছিল প্রথমবার। তারপরে এদিন তৈরি হল আর এক নয়া রেকর্ড। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চিনের বানিজ্য যুদ্ধ ও অন্যদিকে অপরিশোধিত তেলের দাম পড়ে যাওয়া ও টাকার তুলনায় ডলারের মূল্যবৃদ্ধি - প্রতিবন্ধকতা অনেক ছিল। তা সত্ত্বেও সেনসেক্সের উত্থান রীতিমতো চমকপ্রদ।
যে স্টকগুলি ভালো পারফর্ম করেছে সেগুলি আগের কোয়ার্টারে খারাপ করেছিল। গত দশদিনে সেনসেক্সের ২.৭ শতাংশ উত্থান হওয়ার পর এগুলি ভালো করেছে। এর মধ্যে ২৪০টি স্টক কমপক্ষে ৩ শতাংশ রিটার্ন দিয়েছে। এর মধ্যে আবার ৬০টি স্টক ১০ শতাংশ থেকে ৬০ শতাংশ রিটার্ন দিয়েছে। তার মধ্যে আবার ১৫টি স্টক ২০-৫০ শতাংশ রিটার্ন দিয়েছে।
এর মধ্যে রয়েছে কোয়ালিটি, ৮কে মাইলস সফটওয়্যার সার্ভিসেস, রিলায়েন্স নাভাল ইঞ্জিনিয়ারিং, রিলায়েন্স কমিউনিকেশন্স, বিনতি অর্গ্যানিক্স, ওয়েলস্পান ইন্ডিয়া, আইনক্স লেসার অ্যান্ড ভারত ইলেকট্রনিক্স।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications