গৃহঋণের প্রসেসিং ফি ফের একবার চালু করতে চলেছে এসবিআই
এবার থেকে গৃহঋণের আবেদনের প্রক্রিয়া শুরু করার জন্য চার্জ নেবে এসবিআই। শুধু গৃহঋণের ক্ষেত্রেই নয় টপ আপ করাতে হলেও গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা নেবে স্টেট ব্যাঙ্ক।
এবার থেকে গৃহঋণের আবেদনের প্রক্রিয়া শুরু করার জন্য প্রসেসিং চার্জ নেবে এসবিআই। শুধু গৃহঋণের ক্ষেত্রেই নয় টপ আপ করাতে হলেও গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা নেবে স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আরবিআই রেপোরেট কমালেও অনাদায়ী ঋণের পরিমাণ এতোটাই বেড়ে গিয়েছে স্টেট ব্যাঙ্কে যে একাধিক ক্ষেত্রে সার্ভিস চার্জ এবং প্রসেশন ফি চালু করে আয় বাড়ানোর পথ হিসেবে বেছে নিয়েছে তারা।

কয়েকদিন আগেই আয় বাড়াতে স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। সামনেই আসছে দীপাবলী। অনেকেই দীপাবলীতে ঋণ নিয়ে গাড়ি বাড়ি কেনেন। সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে স্টেটব্যাঙ্ক।
বিবৃতি জারি করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রসেশন ফি মকুবের যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। মাত্র ১৫ অক্টোবর পর্যন্ত গৃহঋণের প্রসেশন ফি মকুব করা হবে। তার পরে যথারীতি পূর্ব নির্ধারিত নিয়মেই গৃহঋণের আবেদনের প্রক্রিয়া শুরু করার জন্য প্রসেশন ফি নেওয়া হবে বলে ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ০.৪ শতাংশ হারে প্রসেশন ফি েনওয়া হবে।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications