Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরবিআই-কে বুড়ো আঙুল! এভাবেই কি তাহলে গ্রাহকের পকেট কাটছে স্টেটব্যাঙ্ক

অ্য়াকাউন্ট বন্ধ করতে স্টেট ব্যাঙ্ক গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় করছে। আগেই এই অর্থ নেওয়ার নিয়ম চালু হয়েছে। কিন্তু, বর্তমানে যে পরিমাণ অর্থ কাটা হচ্ছে তাতে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় স্টেট ব্যাঙ্কের নিত্য নতুন নিয়মে এখন কার্যত নাজেহাল অবস্থা গ্রাহকদের। যে কোনও কিছুতেই পরিষেবা বাবদ বেশ ভাল অর্থই কেটে নেওয়া হচ্ছে। এমনকী, অ্যাকাউন্ট বন্ধ করতে গেলও কেটে নেওয়া হচ্ছে বিশাল পরিমাণ অর্থ। যাতে চোখ কপালে উঠতে পারে গ্রাহকদের।

আরবিআই-কে বুড়ো আঙুল! এভাবেই কি তাহলে গ্রাহকের পকেট কাটছে স্টেটব্যাঙ্ক

সম্প্রতি বেঙ্গালুরুর একটি ঘটনা সামনে এসেছে। দেখা গিয়েছে এক গ্রাহক বেঙ্গালুরুর একটি স্টেট ব্যাঙ্ক শাখায় অ্যাকাউন্ট বন্ধ করেন। পরে তাঁকে ফোনে এসএমএস করে জানানো হয় যে অ্য়াকাউন্ট বন্ধ করতে ৫৯০ টাকা কেটে নেওয়া হয়েছে। চিন্তিত সেই গ্রাহক তাঁর স্টেট ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করেন। কিন্তু, ব্যাঙ্কের দায়িত্বশীল অফিসার জানিয়ে দেন, ১ এপ্রিল থেকে অ্যাকাউন্ট বন্ধ করতে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার নিয়ম চালু হয়েছে।

এরপর বেঙ্গালুরুর অন্য স্টেট ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করা হয় এমন কোনও নিয়ম আছে কি না তা জানার জন্য। কিন্তু, অন্য স্টেট ব্যাঙ্কের শাখা ম্যানেজাররা জানান, এমন কোনও অর্থ কেটে নেওয়ার নিয়ম আছে কিনা তা তাঁদের জানা নেই। তবে, ১ এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে ৫০০ টাকা করে কেটে নেওয়ার নিয়ম চালু করেছে। এর সঙ্গে পরিষেবা কর যোগ করে তা দাঁড়াত ৫৭০ টাকা। কিন্তু, কখনও তা ৫৯০ টাকা নয়। তবে ১৮% জিএসটি চালু হওয়ার পর তা বেড়ে হয়েছে ৫৯০ টাকা।

এমনকী কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, একটি সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করতে স্টেট ব্যাঙ্ক যে পরিমাণ অর্থ গ্রাহকের কাছ থেকে কেটে নিচ্ছে তা অনান্য সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক-এর থেকে পরিমাণে অনেকটাই বেশি।

আরবিআই-কে বুড়ো আঙুল! এভাবেই কি তাহলে গ্রাহকের পকেট কাটছে স্টেটব্যাঙ্ক

ওই গ্রাহক পরে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগও করেছিলেন কিন্তু, সেখানেও দেখা যাচ্ছে পরিষেবা কর নিয়ে শীর্ষ ব্যাঙ্কের কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। যদিও, এক শীর্ষস্থানীয় আরবিআই কর্তার মতে, সামান্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্য়াঙ্কগুলি টাকা কেটে নিতে পারে না।

বেঙ্গালুরুর স্টেট ব্যাঙ্ক-এর আঞ্চলিক কর্তাদের মধ্যেও বিষয়টি নিয়ে যে স্বচ্ছ্বতার অভাব আছে তার প্রমাণও পাওয়া গিয়েছে। যেমন এক আঞ্চলিক কর্তার মতে, এক গ্রাহক অ্য়াকাউন্ট বন্ধ করে দিলে তাঁদের অনেক ধরনের ক্ষতি হয়। সেই ক্ষতি মেটাতেই গ্রাহকের কাছ থেকে অর্থ কেটে নেওয়া হয়। অপর এক এসবিআই কর্তার মতে,'সিএসিএ' নিয়ন্ত্রণের জন্য অর্থ কেটে নেওয়ার চল আছে। কিন্তু, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য অর্থ কাটা নিয়ে ইনি বিস্ময় প্রকাশ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+