SBI FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI! গ্রাহকদের সামনে বড় লাভের সুযোগ
SBI FD Rate Hike: নতুন আর্থিক বছরের শুরুতে এসবিআই গ্রাহকদের জন্য সুখবর। স্থায়ী আমানতের ওপরে সুদের হার বৃদ্ধি করেছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এসবিআই্-এর তরফে জানানো হয়েছে, দুই কোটি টাকার কম এবং দুই কোটি টাকার বেশি উভয় ক্ষেত্রেই স্থায়ী আমানতের ওপরে সুদের হার বৃদ্ধি করা হয়েছে।
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ১৫ মে বুধবার থেকে এই নতুন সুদের হার কার্যকরী হয়েছে। দুই কোটি টাকার কম স্থায়ী আমানতের ওপরে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।

কত দিনে সুদের হার কত?
- ৭৬ দিন থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যে কারণে গ্রাহকরা এখন থেকে ৪.৭৫ শতাংশের বদলে ৫.৫০ শতাংশ সুদ পাবেন। এই সময়ে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ০.৫০ শতাংশ বেশি। অর্থাৎ ৫.২৫ শতাংশের জায়গায় ছয় শতাংশ।
- এছাড়াও ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। এই মেয়াদের স্থায়ী আমানতে ওপরে গ্রাহকরা ৫.৭৫ শতাংশের পরিবর্তনে ছয় শতাংশ হারে সুদ পাবেন।
- ২১১ দিন থেকে এক বছর সময়ের স্থায়ী আমানতের ক্ষেত্রে গ্রাহকরা ছয় শতাংশের পরিবর্তে ৬.২৫ শতাংশ সুদ পাবেন। এই সময়ের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৬.৭৫ শতাংশ।
- সাত দিন থেকে ৪৫ দিনের এফডির ক্ষেত্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে এসবিআই। সাধারণ গ্রাহকদের ৫.৫০ শতাংশ সুদের পরিবর্তে ৫.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটের ওপরে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে এসবিআই। ফলে গ্রাহকরা ৫.৭৫ শতাংশের পরিবর্তে ৬.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৬.৭৫ শতাংশ হারে।
More From
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications