বেতনভুক কর্মীদের জন্য ব্যাঙ্কে বিশেষ অ্যাকাউন্ট, বিনামূল্যে ১ কোটি টাকা পর্যন্ত সুবিধা
বেতনভুক কর্মীদের জন্য ব্যাঙ্কে বিশেষ অ্যাকাউন্ট, ১ কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে সুবিধা
বেতনভুক কর্মীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI) সরকারি এবং বেসরকারি কর্মীদের (government employee) জন্য একটি বিশেষ স্কিম চালু করেছে। স্যালারি প্লাস অ্যাকাউন্ট (salary plus account) স্কিম চালু করা হয়েছে, তাঁদের জন্য। এর অধীনে কর্মীরা বিনামূল্যে ১ কোটি টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অফিসিয়াল টুইটে এই তথ্য জানানো হয়েছে।

স্যালারি প্লাস অ্যাকাউন্ট স্কিম
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, স্যালারি প্লাস অ্যাকউন্টের ইধীনে তিন ধরনের বেতনভুগ কর্মীদের সুবিধা দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছেন, প্যারা মিলিটারি ফোর্স, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মী, বিশ্ববিদ্যালয়, কলেজ, রাষ্ট্রয়ত্ত সংস্থার কর্মী এবং বেসরকারি সংস্থার কর্মীদের জন্য। এক্ষেত্রে বেতনের হিসেব রাখার ঝামেলা নেই। এই সুবিধা দেওয়া হচ্ছে শুধুমাত্র স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, যাঁদের তাঁদেরই।

বিনামূল্যে এককোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্যালারি প্লাস অ্যাকাউন্টে গ্রাহকরা অনেক সুবিধা পান। এই স্কিমের আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের ৩০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা দিয়ে থাকে। তবে ব্যাঙ্কের কতা টুইট অনুযায়ী, এই ধরনের অ্যাকাউন্ট হোল্ডারকে বিনামূল্যে ১ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা দেওয়া হবে।

যে সব সুবিধা পাওয়া যাবে
১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্যালারি প্লাস অ্যাকাউন্টে, ২ লক্ষ টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা পাওয়া যায়। ওভার ড্রাফ্টের সুবিধার অধীনে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালান্স না থাকলেও, গ্রাহক ২ লক্ষ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন।
২) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের অ্যাকাউন্ট হোল্ডারকে বিনামূল্যে গোল্ড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিচ্ছে।
৩) গ্রাহকরা বছরে ১০০ টি চেক বিনামূল্যে পাবেন। এছাড়াো এএমসি চার্জ এবং ডিম্যান্ট অ্যাকাউন্টের চার্জ ধার্য করা হবে না।

বেসরকারি ক্ষেত্রের স্যালারি অ্যাকাউন্ট
এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হল, বেসরকারি সংস্থার কর্মীরাও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্যালারি প্ল্যাস অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন। যাঁরা মাসে ন্যূনতম ১০ হাজার টাকা বেতন পান, তারা এই স্কিমের অধীনে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেখানে ন্যূনতম ব্যালান্সের প্রয়োজন নেই। এই ধরনের অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যক্তিগত দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত বিমা পান ৫ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও সবাই বিনামূল্যে গ্লোবাল ডেবিট কাম এটিএম কার্ডও পেয়ে থাকেন।
তবে শুধু ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই নয়, রাষ্ট্রায়ত্ত এসবিআইও স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের বিমাক্ষেত্রে সুবিধা, ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ, গাড়ি কিনতে ঋণ এবং শিক্ষা ঋণের ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে।












Click it and Unblock the Notifications