Royal Enfield এর নয়া ই-বাইক Flying Flea মনে করাবে বিশ্বযুদ্ধের সময়ের কথা! জানেন কেন? রইল অবাক করা তথ্য
Royal Enfield Flying Flea: ইলেকট্রিক ভেইক্যালের (Electric Bike) দুনিয়ায় ঢুকে পড়ল Royal Enfield। সংস্থার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Flying Flea ভারতে প্রকাশ্যে এল। ডিজাইন থেকে শুরু করে ফিচার... একেবারে চমকে দেওয়ার মতো। তবে অনেকের কথায়, Royal Enfield Flying Flea - এর ডিজাইন পুরানো দিনগুলিকে মাথায় রেখে করা হয়েছে।
ইতালির EICMA 2024 মোটর শো'তে প্রথম এই ই-বাইক প্রকাশ্যে আনে এনফিল্ড। বহু প্রতীক্ষিত এই ইলেকট্রিক বাইক কবে থেকে কেনার সুযোগ আছে? দামই (Cheapest Electric Bike) বা কত হবে জানুন -

- Royal Enfield Flying Flea: কত দাম হবে?
খুব শীঘ্রই ভারতের বাজারে Royal Enfield Flying Flea লঞ্চ করল। মনে করা হচ্ছে এই ই-বাইকের (Electric Bike) দাম শুরু হতে পারে 2.50 লাখ টাকা (এক্স শোরুম) থেকে। তামিলনাড়ুর ভালাম ভাদাগালে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ইভি (EV) কারখানায় এটি তৈরি করা হবে। আগামী দিনে এই বাইকের টক্কর হবে Ola Roadster Pro এবং Ultraviolette F77 এর সঙ্গে। সংস্থার আশা, Royal Enfield Flying Flea ভারতের বাজারে ঝড় তুলবে।
- Royal Enfield Flying Flea: ব্যাটারি এবিং পারফর্মেন্স
Royal Enfield Flying Flea এর স্পেশিফিকেশনের বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনও তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে এই ইলেকট্রিক মোটরসাইকেলে 250-300cc ICE বাইকের মতো শক্তি থাকতে পারে। এর সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক এবং ১৯ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এর পেছনের চাকা চেইন ড্রাইভের মাধ্যমে চালিত হয়।
- Royal Enfield Flying Flea: ডিজাইন এবং ফিচার
Royal Enfield Flying Flea রেট্রো-রোডস্টার ডিজাইন দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্লাইং ফ্লি মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত এই বাইকের ডিজাইন। বাইকে LED হেডলাইটের সঙ্গে গোল LED ইন্ডিকেটর দেওয়া হতে পারে। সিঙ্গল পিস সিট এই বাইকে দেওয়া হয়েছে।
তবে Royal Enfield Shotgun 650 এর মতো এই ইলেকট্রিক বাইকে পিছনের সিট মাউন্ট করা সম্ভব। ট্যাঙ্কের নীচেই দেওয়া হয়েছে ব্যাটারি প্যাক। এই বাইকে গোল TFT ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। Royal Enfield Flying Flea র কনসোল স্মার্টফোন কানেকটিভিটি সাপোর্ট করবে। এছাড়াও রাইডাররা আরও বেশ কিছু সুবিধা পাবেন।
ভারতের বাজারে ব্যাপক ইলেকট্রিক ভেইক্যালের বিপুল চাহিদা। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই ইভি'র দুনিয়ায় রয়্যাল এনফিল্ডও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications